,

সুইজারল্যান্ডে পৌঁছেছেন নরেন্দ্র মোদি

modi_22আন্তর্জাতিক ডেস্ক : পাঁচ দিনে পাঁচ দেশ ঝটিকা সফরের তৃতীয় পর্বে আজ সোমবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সফরে তিনি দেশটির প্রেসিডেন্ট জোহান স্নেইডার আম্মানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বহুমাত্রিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করবেন। সেইসঙ্গে সুইস ব্যাংকে থাকা ভারতীয়দের সঞ্চিত কালো টাকার বিষয়টিও মোদি সুইস নেতৃত্বের সঙ্গে বৈঠকে উত্থাপন করবেন বলে মনে করা হচ্ছে। এছাড়া ৪৮ সদস্যবিশিষ্ট পারমাণবিক অস্ত্র সরবরাহকারী দেশগুলোর জোট এনএসজিতে ভারতের সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে সুইজারল্যান্ডের সমর্থন চাবেন মোদি। সুইজারল্যান্ড জোটের একটি সদস্য দেশ। খবর দ্য হিন্দুর

জেনেভা থেকে আজ স্থানীয় সময় সাড়ে ১১টায় ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দেবেন নরেন্দ্র মোদি। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফর করছেন তিনি। ওয়াশিংটন সফরে তিনি দেশটির কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন। দেশটিতে দু’দিন অবস্থান শেষে পাঁচ দেশ সফরের শেষ পর্বে তিনি ৮ জুন মেক্সিকো সফরে যাবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে