বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বিদায় বেলায় বিশ্বকে আমন্ত্রণ’

 

স্পোর্টস ডেস্ক :ওয়ার্ল্ড ইনভাইটেড টু সে গুডবাই’- দ্য গ্রেটেস্টকে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ দিতে বিশ্বজুড়ে তার ভক্ত-গুণগ্রাহীদের প্রতি এমন আমন্ত্রণ রাখলেন মোহাম্মদ আলীর পরিবার। জীবদ্দশায় তিনি ছিলেন জৌলুসপূর্ণ এক ব্যক্তিত্ব। এবার বিশ্ব দেখবে তার রাজসিক বিদায়। আগামী শুক্রবার হবে দ্য গ্রেটেস্ট মোহাম্মদ আলীর দাফন। তিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, তিনি কোনো দেশ, জাতি বা গোষ্ঠীর একার নন। আর তাই তার জানাজা ও দাফনও হবে আন্তর্জাতিকভাবেই। এমন চিন্তাটা তার পরিবারেরও। বিশ্বের নানাপ্রান্ত থেকে তার ভক্ত ও গুণগ্রাহীরা যাতে যোগ দিতে পারেন তাই কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর জানাজা ও দাফন আগামী শুক্রবার করার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার।

17180_s1

 

গত শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের অরিজোনায় এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭৪ বছর বয়সী মোহাম্মদ আলী। তাকে দাফন করা হবে তার জন্মস্থান কেন্টাকির লুইসভিলে। দুরারোগ্য পারকিনসন রোগের সঙ্গে ৩২ বছর লড়াই করছিলেন মোহাম্মদ আলী। শ্বাসতন্ত্রের সমস্যায় গত বুধবার হাসপাতালে ভর্তি করা হয় কিংবদন্তির এ বক্সারকে। আলীর পরিবারের মুখপাত্র বব গানেল বলেন, মোহাম্মদ আলী ছিলেন একজন বিশ্ব নাগরিক, তাই বিশ্বের নানা প্রান্তের মানুষ যাতে তার শেষ কৃত্যানুষ্ঠানে যোগ দিতে পারেন তার ব্যবস্থা করা হচ্ছে।’ তার জন্মস্থান লুইসভিলের কেভ হিল গোরস্থানে আলীর দাফনকালে উপস্থিত থাকবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। তিনি মোহাম্মদ আলীর ওপর বিশেষ শোকগাথা পড়ে শোনাবেন। এতে উপস্থিত থাকবেন শিল্প সংস্কৃতির শীর্ষ ব্যক্তিত্বরা। ১৯৬০’র অলিম্পিকে স্বর্ণপদক কুড়ান মোহাম্মদ আলী। এর উদযাপনে তার শহর লু্‌ইসভিলের প্রধান সড়কে আলীকে নিয়ে শোভা যাত্রা বের করা হয়। ওই সড়কের নামকরণ হয়েছে মোহাম্মদ আলীর নামে।

 

 

আর শুক্রবার মোহাম্মদ আলীর মরদেহ নিয়ে একই রাস্তায় শোভা যাত্রা গিয়ে ঠেকবে কেভ হিল গোরস্থানে। ১৯৪২ সালে কেন্টাকির লুইসভিলে জন্ম দ্য গ্রেটেস্ট মোহাম্মদ আলীর। বিশ্ব ক্রীড়াঙ্গন ও সামাজিক আইডল মোহাম্মদ আলী ১৯৬৪ সালে সনি লিস্টনের কাছ থেকে জিতে নেন হেভিওয়েট বক্সিংয়ের শিরোপা। তখন তার নাম ছিল ক্যাসিয়াস ক্লে। পরে তিনি ইসলাম গ্রহণ করেন । আর বলেন, ক্লে আমার দাস নাম। এটা আমি বেছে নিইনি। এ নাম আমি চাই না। আমার নাম মোহাম্মদ আলী। এটা একটি মুক্ত নাম। এর অর্থ আল্লাহ্‌র প্রিয়জন। আমি চাই, আমাকে যখন স্মরণ করবেন তখন আমাকে মোহাম্মদ আলী নামেই ডাকবেন।’ হেভিওয়েট বক্সিংয়ে তিনবার শিরোপা জয়ের একমাত্র গৌরব মোহাম্মদ আলীর। এতে সবচেয়ে কমবয়সে শিরোপা জয়ের রেকর্ডটিও তার। বিশ্ব মানবতার অগ্রদূত আলীর ক্যারিয়ারের প্রথম বক্সিং লড়াইটিও ছিল মানবতার সেবায়। নিজ শহরে এক শিশু হাসপাতালের তহবিল গঠনে বক্সিং রিং-এ নামেন মোহাম্মদ আলী। পরে জিতে নেন টানা ১৯টি লড়াই। ক্যারিয়ারে ৬১ লড়াইয়ে আলী জয় পেয়েছেন ৫৬ বার। এতে নকআউটে জয় ৩৭টি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত