বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দাবানলে পুড়ছে লস এঞ্জেলেস, ঘর ছেড়েছে হাজারো মানুষ

 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলেসে চলছে ভয়াবহ দাবানল। বাধ্য হয়ে এ পর্যন্ত সেখানকার প্রায় পাঁচ হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়েছে। আগুন নেভাতে হেলিকপ্টার থেকে ফেলা হচ্ছে পানি, কাজ করে যাচ্ছে অগ্নিনির্বাপক বাহিনীর কয়েকশ সদস্য।

2016_06_05_18_39_17_NwGqQ8eZravKwEeljzDvImENM8dha5_original

 

শনিবার বিকেল থেকে মূলত ছড়িয়ে পড়তে শুরু করে ওই দাবানল। এ পর্যন্ত লস এঞ্জেলেসের প্রায় ৫০০ একর জায়গা আগুনে পুড়ে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, এই স্থানটিতেই বাস করে হলিউডের চলচ্চিত্রের অনেক জনপ্রিয় শিল্পী। এর মধ্যে জেসিকা সিম্পসন এবং টনি ব্রাক্সটনের মতো জনপ্রিয়রাও রয়েছেন। উল্লেখ্য, চলচ্চিত্র বিষয়ক বিশ্বের সেরা প্রতিষ্ঠান হলিউড এই লস এঞ্জেলেসেই অবস্থিত।

 

 

আগুনের সঙ্গে দমকা বাতাস থাকার কারণে দ্রুত দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানান সিএনএন’র আবহাওয়াবিদ ডেরেক ভ্যান ড্যাম। আগুনের কারণে যারা ঘরবাড়ি ছেড়েছেন তাদের নিকটবর্তী আগোরা হাইস্কুলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্রুত গতিতে একটি ট্রাক যাওয়ার সময় তা বিদ্যুতের একটি খুটির সঙ্গে ধাক্কা খায়। এতে ওই খুটিতে থাকা ট্রান্সফর্মারটি বিস্ফোরিত হয়। এরপরই সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে লড়ে যাচ্ছে অগ্নি নির্বাপক দলের ৩০০ কর্মী।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত