বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুভ-মাহির জন্য অরিজিৎ সিংয়ের তিনদিন

Mahiবিনোদন প্রতিবেদক : মাসখানেক আগেই গানটির রেকর্ডিং হওয়ার কথা ছিল। কিন্তু অরিজিৎ সিংয়ে ব্যস্ততায় ব্যাটে-বলে মেলেনি সিডিউল। অবশেষে ব্যস্ততাকে পাশ কাটিয়ে যোগ দিলেন ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার গানের রেকর্ডিংয়ে। মুম্বাইয়ের একটি স্টুডিওতে ‘টুপটাপ চুপচাপ’ শিরোনামে গানটির রেকর্ডিং শেষ করেছেন আজ (রোববার)।

বলিউড কিংবা কলকাতার সিনেমার বদৌলতে বাংলাদেশিদের কাছে তুমুল জনপ্রিয় তিনি। তবে এবার বাংলাদেশি কোন সিনেমায় প্রথম গাইলেন তিনি। সেকারণেই তার আয়োজনটাও যেন একটু বেশি। বাংলাদেশি ভক্তদের ভালো কিছু দিতে তার চেষ্টাটাও ছিল চোখে পড়ার মতো।

যেমনটি জানালেন ছবিটির নির্মাতা, ‘অরিজিৎ সিং নরমালি কোন গান একদিনেই রেকর্ডিং করেন। কিন্তু এই গানটিতে তিনি তিনদিন সময় দিয়েছেন। লাস্ট তিনদিন প্রচুর খেটেছেন। গানটি একটা স্কেলে নয়, তিনটা স্কেলে। সেকারণেই বেশ সময় নিয়ে কাজটা করেছেন তিনি।’

নির্মাতা আরও বলেন, ‘তিনটা পার্টে ভাগ করা হয়েছে গানটি। ইতিমধ্যেই গানের একটি অংশের ভিডিও শ্যুট করা হয়েছে মালয়েশিয়ায়। গানের সুরে ঠোঁট মিলিয়েছেন আরিফিন শুভ ও মাহি।’

সাকুল্যে তিনটি গান থাকছে ছবিটিতে। গানগুলোর সঙ্গীতায়োজন করেছেন অদিত ও ডিজে রাহাত। ইতিমধ্যে ছবিটির ৭০% অংশের দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। চলছে এডিটিং। বাকি দৃশ্যগুলোর শুটিং আপাতত বন্ধ আছে। বৃষ্টির মওসুম শেষ হলেই ফের শুরু। চলতি বছরের মধ্যেই ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা আছে নির্মাতার।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত