,

মুস্তাফিজকে নিয়ে সতর্ক বিসিবি সভাপতি

Mustafizস্পোর্টস ডেস্ক : গত কয়েকটি মাস ধরে টানা ক্রিকেট খেলার মধ্যে আছেন বাঁহাতি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আগামী ১০ জুন থেকে ইংল্যান্ডের কাউন্টি দল সাসেক্সের হয়ে খেলার কথা আছে বাঁহাতি এই পেসারের। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপএল) থেকে পুরনো হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে দেশে ফিরছেন তিনি। তবে পুরোপুরি সুস্থ হয়ে উঠলে মুস্তাফিজের ইংলিশ কাউন্টি লিগে খেলতে কোনো রকম বাঁধা নেই বলে মনে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

হ্যামস্ট্রিং ইনিজুরি থেকে শতভাগ সুস্থ না হলে মুস্তাফিজকে সাসেক্সে খেলতে দিয়ে কোনো রকম ঝুঁকি নেয়া হবে না। রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

মুস্তাফিজের ইনজুরি আর সাসেক্সে খেলা প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘আসল জিনিসটা হচ্ছে মুস্তফিজের ফিটনেস। বিশেষ করে প্রধান কোচ মনে করেন, ও কাউন্টি ক্রিকেটে খেললে আমাদের জন্য ভালো। সামনে আমাদের ইংল্যান্ডে খেলা আছে। ও যে অভিজ্ঞতা অর্জন করবে সেটা আমাদের কাজে আসবে। তবে সবার আগে মুস্তাফিজের ফিটনেস। আমরা এখন পর্যন্ত যে রিপোর্ট পেয়েছি তাতে ওর (মুস্তাফিজ) ফিজিক্যাল কন্ডিশন ততোটা ভালো না। তাই আমরা ওকে খেলানোর ব্যাপারে খুব একটা ঝুঁকি নেব না। যদি ফিট থাকে তাহলে ও খেলতে যেতে পারবে।’

আইপিএলের নবম আসর মাতিয়ে গত সোমবার ঢাকায় ফিরে আসেন মুস্তাফিজ। বর্তমানে ছুটি কাটাতে সাতক্ষীরায় নিজের গ্রামের বাড়িতে অবস্থান করছেন এই বাঁহাতি কাটার মাস্টার। তবে মুস্তাফিজ সাতক্ষীরায় আরো চার-পাঁচদিন অবস্থান করবেন। তারপর ঢাকায় ফেরার পর তার ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবির ফিজিও ও চিকিৎসকরা।

এ বিষয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘মুস্তাফিজ এখন আপাতত বিশ্রামে আছে। চার-পাঁচ দিন পর সে ঢাকায় আসবে। আবার তার বিষয়টি মূল্যায়ন করা হবে। এরপর ওকে একটা প্রোগ্রামে দেয়া হবে। তাই পরবর্তী মূল্যায়নের আগে তার ব্যাপারে সঠিক করে বলাটা খুবই কঠিন হবে। তবে ১০ দিন সময় তো লাগবে।’ বাংলামেইল

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে