,

একই সিনেমায় দীপিকা-নেইমার!

dipika+neymarবিনোদন ডেস্ক : ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব দ্য জেন্ডার কেজ’ ছবিতে ভিন ডিজেল, স্যামুয়েল এল জ্যাকসনের সঙ্গে দীপিকা পাড়ুকোন থাকবেন, সেটা আগে থেকেই জানা ছিল। তবে এখন আরও বড় চমকের কথা জানিয়েছেন ভিন ডিজেল।

আগামী বছর মুক্তি পেতে যাওয়া এই ছবিতে অভিনয় করছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারও।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নেইমারের সঙ্গে একটা সেলফি দিয়ে ভিন ডিজেল নিজেই এই তথ্য জানিয়েছেন।

ডিজেল জানিয়েছেন, তার নতুন ছবিতে থাকছেন নেইমার। তবে বার্সা ফরোয়ার্ডকে কোন ভূমিকায় দেখা যাবে? সেটা নিয়ে একেবারে মুখে কুলুপ এঁটে রেখেছেন সবাই। এরই মধ্যে শুটিংও শুরু হয়েছে নেইমারের। তাতে নাকি বেশ ভালো অভিনয়ও করেছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

নেইমার একটা আনুষ্ঠানিক বিবৃতিও দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, ‘আমি সব সময়ই একটা চলচ্চিত্রে অভিনয় করতে চেয়েছি, এই অভিজ্ঞতা পেতে চেয়েছি। কখনোই ভাবিনি ভিন ডিজেল, স্যামুয়েল জ্যাকসন বা নিনা ডোবরেভের মতো তারকাদের সঙ্গে কাজ করতে পারব। আমি বেশ স্নায়ুচাপে আছি। আমার আর তর সইছে না।’

ট্রিপল এক্সের নতুন ছবিতে অভিনয় করার খবরটা নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে জানিয়েছেন নেইমার। রসিকতা করে লিখেছেন, ‘ট্রিপল এক্সের নতুন ছবিতে অভিনয় করতে পেরে আমি দারুণ রোমাঞ্চিত। তবে এখানে আমি কী করছি, সেটা বলে দিলে ভিন ডিজেল আমাকে খুন করবে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে