বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ হলো সেই বাঘ মন্দিরের অভিযান

 
আন্তর্জাতিক ডেস্ক : বাঘ মন্দির নামে পরিচিত থাইল্যান্ডের বিতর্কিত বৌদ্ধ মন্দিরটিতে সপ্তাহব্যাপী অভিযান সম্পন্ন হয়েছে। বন্যপ্রাণি উদ্ধারের ওই অভিযানে সেখান থেকে ১৪০টি বাঘ উদ্ধার করেছে দেশটির বন্যপ্রাণি সংরক্ষণ বিভাগ।

2016_06_04_20_17_36_sI27mGsJywq4781hdmfzoWbZRmLdIn_original

ফা লুয়াং তা বুয়া নামের ওই মন্দিরটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল, মন্দির কর্তৃপক্ষ অবৈধভাবে বন্যপ্রাণি পাচার করে আসছে। যদিও তা অস্বীকার করে আসছিল মন্দিরের কর্মকর্তারা।

এর আগে বুধবার ওই মন্দিরের ফ্রিজ থেকে বাঘের ৪০টি মৃতবাচ্চা উদ্ধার করা হয়। বন্যপ্রাণি পাচার নিয়ে আন্তর্জাতিক চাপের মুখে জীবন্ত বাঘ বের করে আনা হচ্ছিল এই বৌদ্ধ মন্দির থেকে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের পশ্চিমে কাঞ্চানাবুরি প্রদেশে অবস্থিত এই বৌদ্ধ মন্দিরটি বন্দি বাঘের সঙ্গে সেলফি তোলার জন্য পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান।

তবে বন্যপ্রাণি পাচারের অভিযোগ ওঠায় এই মন্দিরের বাঘগুলোকে সরকারের অধীনে আনার চেষ্টা চলছে ২০০১ সাল থেকে। এরই অংশ হিসেবে সোমবার থেকে মন্দিরে শুরু হয়ে অভিযান। মন্দিরের ভেতর বন্যপ্রাণির অঙ্গ-প্রত্যঙ্গ পাওয়া যাওয়ায় সেখান থেকে অবৈধভাবে প্রাণি বিক্রি হয়- এমন সন্দেহ বাড়তে থাকে।

প্রায় ২০ বছর ধরে বাঘ সংগ্রহ করে আসছে ওই বৌদ্ধ মন্দিরটি। তখন থেকেই পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থানে পরিণত হয় এটি। বেশ আয়ও ছিল মন্দিরটির।

এদিকে থাই ন্যাশনাল পার্ক বিভাগের মুখপাত্র অ্যাডিসর্ন নুখডামরগ জানান, অবৈধভাবে বন্যপ্রাণি রাখা এবং তা পাচারের দায়ে মোট ২২ জনের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। সেখান থেকে তিনজন ভিক্ষু পালিয়ে যাওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান নুখডামরগ।

উল্লেখ্য, বন্যপ্রাণি ও বন্য গাছগাছালি পাচারে থাইল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ অনেক পুরনো। ঐতিহ্যবাহী চীনা ওষুধ তৈরিতে কাজে লাগানো হয় বাঘের শরীরের নানা অংশ। বিক্রি করা হয় হাতির দাঁত, স্তন্যপায়ী প্রাণি; এমনকি অনেক সংরক্ষিত প্রাণিও। এক পশুপ্রেমী দলের মতে, ওই মন্দির জন্তু-জানোয়ারদের কাছে ছিল নরকের মতো। ২০১৫ সালে একবার ওই মন্দিরে অভিযান চালিয়ে সেখান থেকে শেয়াল, ভালুক ও ধনেশ পাখি সরিয়ে নিয়েছিল বন্যপ্রাণি অধিদপ্তর।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত