বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রহস্যময় দেশত্যাগ শাকিব খানের

shakib-Khan-45বিনোদন প্রতিবেদক : ‘শিকারী’ শুটিং শেষ, তাই গেল বৃহস্পতিবার লন্ডন থেকে ঢাকায় ফিরে আসেন চিত্রনায়ক শাকিব খান। তারপর হঠাৎ করেই শুক্রবার রাতে আবারো উড়াল দেন। এবারের গন্তব্য কলকাতা। কিন্তু কেন, সেখানে কী কোন ছবির শুটিংয়ে অংশ নিবেন তিনি? অবশ্য এই মুহূর্তে কলকাতায় তার কোন শুটিংয়ের শিডিউল নেই।

শাকিবের ভাষায়, এবারের কলকাতা যাত্রাটা একান্তই ব্যক্তিগত। কিন্তু তারকাদের ব্যক্তিগত জীবন বলতে শেষ পর্যন্ত কিছুই থাকে না। যাই হোক শাকিবের এমন আচরণের সৃষ্টি হয়েছে রহস্য।

আশার কথা হলো, সেই রহস্যের জট খুলতে শুরু করেছে। ইতিমধ্যেই কয়েকটি নির্ভর যোগ্য সূত্র থেকে জানা গেছে, কলকাতার নামকরা প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ডাকেই শাকিবের সেখানে যাত্রা। তার সঙ্গে রয়েছেন ‘মেন্টাল’-খ্যাত পরিচালক শামীম আহমেদ রনিও।

খোঁজ নিয়ে জানা যায়, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস বাংলাদেশের সঙ্গে যৌথপ্রযোজনায় নতুন একটি চলচ্চিত্র নির্মাণ করতে চলেছে। যার শুটিং আগামী ১৭ জুন থেকে শুরু হওয়ার কথা রয়েছে। এই ছবিতেই শাকিব খানের অভিনয় করার কথা রয়েছে। এর বাইরে কলকাতার স্থানীয় ছবিতে অভিনয় করা প্রসঙ্গেও কথা হবে।

এদিকে শ্রী ভেঙ্কটেশ ছাড়াও এসকে মুভিজের নতুন তিনটি ছবিতে শাকিবকে দেখা যাবে। কলকাতার সঙ্গে ছবিগুলো যৌথভাবে প্রযোজনা করবে শাকিবের এসকে ফিল্মস। বাংলামেইল

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত