,

অস্কার পেলে তবেই বিয়ে

alia-bhatt-cropবিনোদন ডেস্ক : অস্কার জয় না করা পর্যন্ত বিয়ের ব্যাপারে কোনও চিন্তা-ভাবনা নেই বলে জানিয়েছেন বলিউড নায়িকা আলিয়া ভাট।

আলিয়ার নতুন সিনেমা ‘উড়তা পাঞ্জাব’র ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

আলিয়া ও সিদ্ধার্থ মালহোত্রার প্রেমের গুঞ্জন চলছিল বেশ অনেকদিন ধরেই, বিষয়টিকে মাথায় রেখেই বিয়ে সম্পর্কে জানতে চান সাংবাদিকরা।

জবাবে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’খ্যাত এ তারকা বলেন, ‘বিয়ের বিষয়ে সেদিন চিন্তা করবো, যেদিন আমি অস্কার হাতে মানুষের সামনে দাঁড়াতে পারবো। অন্য মেয়েদের জন্য বিয়েটাই প্রধান, তবে আমার জন্য অস্কার।’

১৭ জুন মুক্তি পেতে যাচ্ছে আলিয়ার ‘উড়তা পাঞ্জাব’। ছবিতে ২৩ বছর বয়সী এ অভিনেত্রীকে বিহারি মেয়ের ভূমিকায় দেখা যাবে।

অভিষেক চৌবে পরিচালিত ‘উড়তা পাঞ্জাব’-এ আলিয়ার বিপরীতে আরও অভিনয় করছেন শহিদ কাপুর, কারিনা কাপুর, দিলজিৎ দোসাঞ্জ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে