,

পাকিস্তানি সাংবাদিক সোনাক্ষী!

sonakshi-sinha-images-freeবিনোদন ডেস্ক : এবার ভিন্নধর্মী একটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ‘নূর’ শিরোনামের এই ছবির নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাকে। এটা পাকিস্তানি একজন সাংবাদিকের চরিত্র। ‘করাচি ইউ আর কিলিং মি’ উপন্যাস অবলম্বনে নির্মিত হবে ছবিটি। ২ জুন সোনাক্ষীর জন্মদিনে ছবিটির একটি ভিডিও প্রকাশিত হয়েছে ইউটিউবে। এতে নূর নামের মেয়েটির কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। এ প্রসঙ্গে ইনস্টাগ্রামে ২৯ বছর বয়সী সোনাক্ষী সিনহা লিখেছেন, ‘এটা আমার জন্মদিনের বড় সারপ্রাইজ। মেয়েটা সবার মতো। ওর নাম নূর। এখানে আমিই নূর।’

মুম্বাইয়ের প্রেক্ষাপটে বিশ বছর পেরোনো নূরের পথচলা, সম্পর্ক, ক্যারিয়ার, আকাক্সক্ষা, বন্ধুত্ব, পছন্দ, বয়সের সঙ্গে তার মোহ, নিরাপত্তাহীনতা, দ্বিধা, সঙ্কট এবং জীবনের ওপর দৃষ্টিকোণ নিয়েই এ ছবির কাহিনী। সত্য ঘটনা নিয়ে নির্মিতব্য এই ছবির মেয়েটির চরিত্রে কাজ করার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত সোনাক্ষী। তিনি বলেন, ‘সুনীল সিপ্পির পরিচালনায় নূর চরিত্রটিতে নিজেকে উপস্থাপন করার জন্য মুখিয়ে আছি। এই মেয়েটার জীবনে অসঙ্গতির অভাব নেই! সে অন্যদের মতোই। এই চরিত্রটি প্রত্যেকেরই ভালো লাগবে।’ জানা গেছে, চলতি মাসে শুরু হয়ে ছবিটির শুটিং চলবে আগস্ট পর্যন্ত। এছাড়াও সোনাক্ষীর হাতে রয়েছে এ আর মুরুগাদসের ‘আকিরা’ ও অভিনয় দেও পরিচালিত ‘ফোর্স টু’।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে