বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তান ও বাংলাদেশের হিন্দুদের নাগরিকত্ব দিচ্ছে ভারত

article-4-550x235ভারতে সহজ শর্তে নাগরিকত্ব পাবে পাকিস্তান ও বাংলাদেশের হিন্দুরা। ধর্মীয় সংখ্যালঘু হওয়ার কারণে নানাবিধ ঝামেলা ও আক্রমণের শিকার হয়ে থাকে এ দু’দেশের হিন্দু সম্প্রদায়। ইতোমধ্যেই পাকিস্তান ও বাংলাদেশ থেকে অনেক হিন্দু পরিবার ভারতে আশ্রয় নিলেও তারা আইনগতভাবে ভারতের নাগরিক নয়- এ বিষয়টিকে আইনগত করতে এবং প্রতিবেশি দেশের হিন্দুদের নিরাপত্তা দেওয়ার জন্য বিজেপি সরকার পদক্ষেপ নিচ্ছে বলে জানা যায়।
ভারতের ১৯৫৫ সালের নাগরিক আইনেও শরণার্থীদের ভারতে চিরস্থায়ীভাবে থেকে যাওয়া ও নাগরিকত্বের আবেদনের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার বিধান রয়েছে। বিজেপি সরকার সেই আইনেই পাশ্ববর্তী দেশের হিন্দু জনগোষ্ঠীর নাগরিকত্ব দেওয়ার বিধান চালু করতে যাচ্ছে। ভারতের নাগরিকত্ব আইন সহজ হলে পাকিস্তান ও বাংলাদেশ থেকে যাওয়া প্রায় ২ লাখের বেশি হিন্দু জনগোষ্ঠী ভারতের নাগরিকত্বের সুবিধা পাবে। দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া নাগরিক অনেক সুবিধা থেকে বঞ্চিত এবং সেখানকার জনগণও তাদের দ্বিতীয় সারির নাগরিক হিসাবে বিবেচনা করে অধিকাংশরাই অভিযোগ করে।
ভারতের বর্তমান মোদী সরকার পাশ্ববর্তী দেশে হিন্দু জনগোষ্ঠীর ওপর নির্যাতন বন্ধে এ পদক্ষেপ নিচ্ছে বলে জানানো হয়। ২০১৪ সালে লোকসভায় বিজেপি সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পাশ্ববর্তী দেশের নির্যাতিত হিন্দু নাগরিকদের ভারতের নাগরিকত্ব পাওয়ার বিষয়টি উত্থাপন করে। সেই প্রস্তাবের বিষয়ে বিজেপি সরকার এখন চূড়ান্ত রূপে কাজও শুরু করেছে। ইতোমধ্যে দীর্ঘমেয়াদী ভিসাধারীদের রেসন কার্ড, ড্রাইভিং লাইসেন্স দেওয়া হচ্ছে।
সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত