বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শখ-নিলয়ের সংসারে ভাঙনের সুর!

Shokh2বিনোদন প্রতিবেদক : মন একবার ভেঙে গেলে নাকি তা আর জোড়া লাগে না। এমনটি অনেকেই বলে থাকেন। কিন্তু মডেল ও অভিনয়শিল্পী আনিকা কবির শখ এবং নিলয় আলমগীর তাদের ভাঙা মন জোড়া লাগিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন চলতি বছরের প্রথম দিকে। কিছুদিন সুখেই চলছিল তাদের দাম্পত্যজীবন। শখ বিভিন্ন গণমাধ্যমে জানিয়েছিলেন নিলয়কে স্বামী হিসেবে পেয়ে তিনি দারুণ খুশি হয়েছেন। আবার নিলয়ও একইরকম অভিমত প্রকাশ করেছেন।

কিন্তু এরইমধ্যে ভাঙনের সুর শোনা গেল এই দুই তারকার সংসারে। বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, কয়েকমাস ধরেই বিভিন্ন বিষয় নিয়ে বোঝাপড়ায় অমিল দেখা দিয়েছে শখ ও নিলয়ের মধ্যে। দিন দিন তা তিক্তরা বাড়িয়েই চলেছে। বিশেষ করে নিলয়ের সঙ্গে ‘ত’ আদ্যাক্ষরের একজন লাক্স তারকার পরকীয়া প্রেমটাকে নাকি মোটেও মেনে নিতে পারছেন না শখ। এ নিয়ে নিলয়ের সঙ্গে তার একাধিকবার ঝগড়াও হয়েছে।

কিন্তু কিছুতেই পরকীয়ার আসক্তি থেকে ফেরাতে পারছেন না তাকে। অপর একটি সূত্র জানিয়েছে, শখ-নিলয়ের সংসারটা নাকি টিকছে না। গত দুই মাস ধরে তারা আলাদাভাবে বসবাস শুরু করেছেন। আর এ কারণে তাদের সম্পর্কের দূরত্ব বেড়েই চলেছে। এখন দেখার বিষয় শখ ও নিলয় কি আগের মতোই ফের একই বিন্দুতে মিলিতে হতে পারবেন, নাকি ভাঙনের শেষ বাঁশি বাজবে তাদের সংসারে?

এদিকে শখ ও নিলয় দুজনই বিয়ের আগে একে অপরের বাইরে প্রেমে মজেছেন। ক্যারিয়ারের শুরুতে শখ একাধিক নবীন অভিনেতার সঙ্গে প্রেমে মেতেছিলেন। ‘ভাই ব্রাদার’ গ্রুপের নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে তাকে অনেকে বিভিন্ন জায়গায় অন্তরঙ্গভাবে দেখেছেন। ফলে সবাই তখন ধরেই নিয়েছিলেন, এই আদনানই শখের আসল প্রেমিক। কিন্তু বুদ্ধিমতী শখ বরাবরই তার প্রেমের বিষয়টি অত্যন্ত গোপন রেখেছেন। তবে তার এই প্রেম প্রেম খেলা আর গোপন থাকেনি।

আদনানকে ছেড়ে তিনি যখন সুপার হিরো খ্যাত নিলয়ের সঙ্গে প্রেমের নতুন ইনিংস শুরু করেন, তখনই বিষয়টি মিডিয়াতে চাউড় হয় শখ বোধকরি নিলয়কে সত্যি সত্যিই ভালোবেসেছেন। ফলে নিলয়ের সঙ্গে তার প্রেমের সর্ম্পকটাকে আর আড়াল করে রাখেননি। বিভিন্ন পত্রিকায় এ নিয়ে খোলামেলা কথা বলেছেন। তাদের বিয়ে হবে বলেও তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

মাঝে হঠাৎ করেই আবার একদিন বলে বসলেন, ‘নিলয়ের সঙ্গে আমার আর কোনো সর্ম্পক নেই। আমি এক সময় নিলয়কে ভালোবাসতাম, কিন্তু এখন আর ওকে ভালোবাসি না। আমাদের সম্পর্ক ভেঙে গেছে।’ নিলয়ের সঙ্গে সম্পর্ক ভাঙনের কারণ হিসেবে শখ তার বিরুদ্ধে নানা বিষোদগারও করেন। শখ বলেছিলেন, নিলয় নাকি তার গায়ে হাত তুলেছেন এবং তার বাবা-মা সম্পর্কে অনেক আপত্তিকর মন্তব্যও করেছে। এ কারণেই তার একলা চলা।

তবে নিলয় তখন শখ সম্পর্কে তেমন কিছু বলেননি। শুধু এটুকু বলেছিলেন, আমাদের সম্পর্ক ভাঙেনি। আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। এটা ঠিক হয়ে যাবে। এ কারণে অনেকেই তখন শখ-নিলয়ের প্রেমের ভাঙা-গড়া নিয়ে সন্দেহ পোষণ করে বলেছিলেন, শখ ও নিলয় আলোচনায় থাকার জন্যই বুঝি ভাঙনের এই কৌশল নিয়েছেন। তবে অনুমানকারীদের সেই ধারণা সত্যে পরিণত হয়েছে। শখ-নিলয় ভাঙনের খেলায় বিরতি দিয়ে আবার একই বিন্দুতে মিলিত হয়েছেন।

নিজেদের ভাঙা-গড়া নিয়ে শখ ও নিলয় তখন ‘উদোর পিন্ডি বুধোর ঘাড়ে’ চাপিয়েছিলেন। পরিচিতজনদের অনেকের কাছেই তারা একই সুরে বলেছেন, তাদের ভাঙনের গল্পটা প্রিন্ট মিডিয়ারই সৃষ্টি। কিন্তু এবার সংসার ভাঙার গুঞ্জন সম্পর্কে জানতে গতকাল দুপুরে শখ ও নিলয়ের মুঠোফোনে কর করেও তাদের পাওয়া যায়নি।