দিন পাল্টাতে জিম করছেন কুদ্দুস বয়াতি
বিনোদন ডেস্ক : এক সময় চুল ঝাঁকিয়ে গান করতেন তিনি। বাউল গানের জন্য নামের সঙ্গে যোগ হয়েছে ‘বয়াতি’। তবে সময়ের পরিবর্তনে অনেক কিছুই বদলে যায়। কুদ্দুস বয়াতি নিজেকেও হয়তো বদলাতে চাইছেন। বিশেষ করে এখন তিনি অনেক বেশি স্বাস্থ্য সচেতন। সম্প্রতি ফেসবুকে প্রকাশিত এই ভিডিওটি এ কথারই সাক্ষ্য দেয়। অবশ্য এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা জানা যায়নি।

সম্প্রতি মুক্তি পেয়েছে তার ‘আসো মামা হে’ শিরোনামের একটি গান। সেখানে দেখা গেছে বাউল গান ছেড়ে তিনি র্যাপ গান করছেন। হঠাৎ এমন রূপে তাকে দেখে চমকে গেছেন অনেকেই। তিনি যে নিজেকে পরিবর্তনের জন্য উঠে পড়ে লেগেছেন তা বোঝা যাচ্ছে তার বর্তমান কর্মকাণ্ডেও।ফেসবুকে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে জিম করছেন তিনি। নিজেকে সুস্থ রাখতে নাকি নতুন কোনো চমক দিতে তার এ শারীরিক কসরত তা সময়ই বলে দেবে।











