বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৫

 

আন্তর্জাতিক ডেস্ক : রাতে হাঠাৎ কেঁপে উঠলো ইন্দোনেশিয়া। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৫। বুধবার স্থানীয় সময় রাত ১০টা ৬ মিনিটে হঠাৎই কেঁপে ওঠে দক্ষিণ সুমাত্রাসহ তার আশে-পাশের অঞ্চল।জানা গেছে, মাটি থেকে ৭৩ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল। প্রথম কম্পন অনুভূত হয় সুমাত্রা থেকে ৮৭ কিলোমিটার দক্ষিণে।

2016_06_02_14_15_13_2Kd4ctbUYLK4JvdMdSJGH0DJzqGBuH_original

এদিকে ক্ষয়ক্ষতি তেমন না হলেও আতঙ্কে বাড়ির বাইরে চলে আসেন অধিবাসীরা। প্রশাসনের পক্ষ থেকে কোরো প্রকার সুনামির সতর্কতা জাড়ি করা হয়নি বলেও জানা গেছে। তবে সব রকমের বিপর্যয় মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে প্রশাসনকে।