বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপে বন্যা : জার্মানি ও ফ্রান্সে নিহত ৬

 

আন্তর্জাতিক ডেস্ক : একটানা ভারী বর্ষণে তলিয়ে গেছে মধ্য ইউরোপের অনেক অঞ্চল। এই আকস্মিক বন্যা আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশংকা করা হচ্ছে। ইতিমধ্যে বন্যায় ৬ জন নিহত হয়েছেন।জার্মানির দক্ষিণাঞ্চলে ডুবে মারা গেছেন ৫ জন। অনেকেই এখনো নিখোঁজ। কয়েক হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে মানুষ।

2016_06_02_18_37_40_02FfrGK1oI86XW8c4j57Sbgcmu6u2r_original

এদিকে জার্মানির মত ফ্রান্সেও বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। ফ্রান্সের বেশ অঞ্চলে শতাব্দীর সেরা বন্যা হচ্ছে। ঘরের ভেতর পানিতে ডুবে মারা গেছে ফ্রান্সের একজন বয়স্ক মানুষ। আরও কয়েক হাজার মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছেন।

ফ্রান্স ও জার্মানির প্রায় ২৪টিরও বেশি শহর বন্যায় প্লাবিত হয়েছে। প্রায় ১০ হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।আটকেপড়াদের হেলিকপ্টারে করে উদ্ধার করা হচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই পরিস্থিতি আরও কয়েকদিন থাকার সম্ভাবনা রয়েছে।