,

দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন রেসি

Racy-Samneবিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা মৃদুলা আহমেদ রেসি দ্বিতীয়বারের মত মা হতে চলেছেন। আগামী বছরের প্রথম দিকে তার কোল জুড়ে আসছে নতুন এক অতিথি। বৃহস্পতিবার জাগো নিউজকে এ খবর নিশ্চিত করেছেন রেসি নিজেই।

রেসি বলেন, একজন নারীর কাছে মাতৃত্বের স্বাদ কতটা আনন্দের সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। নতুন অতিথির খবরে আমার পরিবারের সবাই খুব খুশি। তার আগমনের সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। সবাই আমার ও আমার সন্তানের জন্য দোয়া করবেন।

এদিকে, রেসি বর্তমানে শারীরিকভাবে কিছুটা অসুস্থ বলে জানান তিনি। নিয়মিত চেকআপের জন্য ডাক্তারের শরণাপন্ন হচ্ছেন। সে কারণে আপাতত লাইট-ক্যামেরা থেকে কিছুটা দূরে আছেন তিনি।

বর্তমানে চিত্রনায়িকা মৃদুলার হাতে রয়েছে লাল সবুজের সুর এবং শূন্য নামের দুটি ছবি কাজ।

উল্লেখ্য, ২০১৩ সালে ২৮ জুলাই রেসি প্রথম কন্যা সন্তান জন্ম দেন। মেয়ের নাম রাদোয়া ইসলাম প্রার্থনা। রেসির স্বামী পান্থ শাহরিয়ার পেশায় একজন ব্যবসায়ী। ২০১২ সালের ২২ জুন তারা বিয়ে করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে