কোরিয়ার জালে স্পেনের গোল উৎসব

3254902_heroaস্পোর্টস ডেস্ক : ইউরোর কাপ শুরু আগে প্রস্তুতি ম্যাচে বড় জয় পেয়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। অস্ট্রিয়ার রেড বুল অ্যারেনায় নোলিতো ও আলভারো মোরাতা- দু’জনেরই জোড়া গোলে দক্ষিণ কোরিয়াকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। এ ছাড়া একটি করে গোল করেছেন দাভিদ সিলভা ও সেস ফাব্রেগাস।

এর আগে গত রবিাবর বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচেও জোড়া গোল পেয়েছিলেন সেল্তা ভিগোর ফরোয়ার্ড নোলিতো।

বুধবার রাতে ১৬তম মিনিটে মোরাতা বল জালে জড়ালেও রিফারির অফসাইডের সিদ্ধান্তে উচ্ছ্বাস থেমে যায় স্প্যানিশদের। তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি গত দুইবারের ইউরো চ্যাম্পিয়নদের। ম্যাচের ৩০তম মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে বাঁকানো ফ্রি-কিকে ডান পোস্ট ঘেষে বল জালে জড়ান ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার সিলভা। একটু পরই প্রতিপক্ষের ভুলে বল পেয়ে মোরাতার বাড়ানো পাস থেকে ফাঁকা জালে লক্ষ্যভেদ করেন ফাব্রেগাস। আর ৩৮তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে জয়টাও প্রায় নিশ্চিত করে ফেলেন নোলিতো।

বিরতির চার মিনিটের ব্যবধানে আরও দুটি গোল করে স্পেন। ৫০তম মিনিটে কর্নারে হেড করে বল জালে জড়ান মোরাতা। আর ৫৪তম মিনিটে ছয় গজ বক্সের বাইরে থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন নোলিতো।

এরপর ৮৩তম মিনিটে দক্ষিণ কোরিয়ার মিডফিল্ডার সে-জং জু ব্যবধান কমান। তবে ৮৯তম মিনিটে দুরূহ কোণ থেকে মোরাতার চিপ জালে জড়ালে ৬-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ভিসেন্তে দেল বস্কের দল।

আগামী ১৩ জুন চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরোর শিরোপা ধরে রাখার অভিযানে নামবে স্পেন। ‘ডি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ তুরস্ক ও ক্রোয়েশিয়া।

এ জাতীয় আরও খবর

ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বে ২৫ কোটির বেশি মানুষ জানেন না তাঁদের ডায়াবেটিস আছে

বিশ্ববাজারে তুলার ঘাটতির শঙ্কা, বাড়তে পারে দাম

শীতের সবজিতে বাড়তি দাম, ছোলাও কেজিতে বেড়েছে ২০ টাকা

লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৃত্যুর সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামচু ঢালী

কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও: প্রতিমন্ত্রী

আদাবর থেকে যুবদল নেতা সজীব রানা আটক

হত্যার মামলায় জেল, সাত বছর পর জীবিত মিলল সেই নারী

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন কামাল উদ্দিন

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা: বিজিএমইএ