,

স্বপ্নের দলে মুস্তাফিজ

mustafizurস্পোর্টস ডেস্ক : প্রতি বছরের মতো এবারও ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে ‘দ্য সিয়াট ক্রিকেট অ্যাওয়ার্ডস’। ২০১৫-১৬ মৌসুমের সেরা ক্রিকেটারদের বর্ষসেরা নির্বাচন করে তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। ঘোষণা করা হয় ‘সিয়াট টি ২০ ড্রিম টিম’।

যেখানে কাটার স্পেশালিস্ট মুস্তাফিজ রহমানের নাম রয়েছে। বাংলাদেশের হয়ে অভিষেকের পর থেকেই ক্রিকেট বিশ্বকে চমকে দিচ্ছেন মুস্তাফিজ। বাঁ-হাতি এই টি ২০ পেসার ভারতে টি ২০ বিশ্বকাপেও নিজের জাত চিনিয়েছেন। সদ্য সমাপ্ত আইপিএলে প্রথমবারের মতো খেলতে গিয়েই দলকে শিরোপা জিতিয়েছেন।

এতসব অর্জনের কারণে ‘সিয়াট টি ২০ ড্রিম টিম’ এ তাকে বেশ গুরুত্ব দিয়েই রাখা হয়েছে।

মুস্তাফিজের সঙ্গে এই দলে বিশ্বসেরা ক্রিকেটার হিসেবে রয়েছেন রোহিত শর্মা, এবিডি ভিলিয়ার্স, মিচেল স্টার্ক, অমিত মিশ্র, বিরাট কোহলি, আন্দ্রে রাসেল, ডেভিড ওয়ার্নার, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), ফাফ ডু প্লেসি, সুরেশ রায়না ও রবীচন্দ্রন অশ্বিন।

টিম ইন্ডিয়ার ওপেনার রোহিত শর্মা ভারতের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। আইপিএলের রানমেশিন বিরাট কোহলি টি ২০ বর্ষসেরা পুরস্কার জেতেন। নিউজিল্যান্ডের ব্যাটসম্যান মার্টিন গাপটিল বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হন।

ভিন্ন ক্যাটাগরিতে বর্ষসেরা হন কিউই তারকা কেন উইলিয়ামসন, টিম ইন্ডিয়ার রবীচন্দ্রন অশ্বিন আর আজিঙ্কা রাহানে। অনুষ্ঠানে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদেরও সম্মানিত করা হয়েছে।

বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার জুনিয়ররা রানার্সআপ হয়। দলের হয়ে দুর্দান্ত খেলা রিশভ পান্ট বর্ষসেরা তরুণ ক্রিকেটারের পুরস্কার জেতেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে