ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত

Zze„enUU„ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিযোগিতাটি উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর অমৃত লাল সাহা। তিনি ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের এই ধরণের সৃজনশীল আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানের প্রসারতা বৃদ্ধির ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ছাত্র সমাজকে তাদের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে উন্নত ও মননশীল সমাজ গঠনে মুখ্য ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি তিনি এই ধরণের সকল উদ্যোগে সকল প্রকার সহায়তা প্রদানেরও আশ্বাস দেন। এই সময় অন্যান্যদের মধ্যে সেখানে আরোও উপস্থিত ছিলেন অত্র কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো: শাহ আলম, জেলা মানবাধিকার সংস্থার সভাপতি জনাব ফরহাদ সিদ্দীকি, অত্র কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আবদুল ওয়াহেদ, সহকারী অধ্যাপক হামজা মাহমুদ ও রসায়ন বিভাগের প্রভাষক জনাব আবদুল খালেক। অনুষ্ঠানের শুরুতে উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব এস.আর.এম ওসমান গণি সজীব তাঁর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে এই ধরণের প্রতিযোগিতার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। উল্লেখ্য, প্রতিবছরের ন্যায় এবছরও সাধারণ জ্ঞান পরীক্ষার বিষয়বস্তু ছিল বাংলাদেশ বিষয়াবলী, ব্রাহ্মণবাড়িয়া জেলা ও বাংলা শুদ্ধ বানান। সংগঠনের সদস্যদের তত্ত্বাবধানে উক্ত প্রতিযোগিতায় নবম শ্রেণি থেকে ¯œাতকোত্তর পর্যন্ত প্রায় আট শতাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করে। 

এ জাতীয় আরও খবর

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আত্রাইয়ে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি