বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জীবন থেকে বড় ধরনের বিপদ কেটে গেছে

bobby-bangla-movieবিনোদন ডেস্ক : নিজের প্রযোজনায় নির্মিত ‘বিজলী’ ছবির শুটিংয়ের জন্য বর্তমানে সিলেট অবস্থান করছেন চিত্রনায়িকা ববি।

সেখানে শুটিংয়ে অংশ নিতে গিয়ে ২৮ তারিখে বোমার আঘাতে মারাত্মক আহত হন এ নায়িকা। তার সঙ্গে আরও আহত হন ছবির অন্যতম অভিনেতা রণবীর ও কমেডিয়ান সীমান্ত।

এ বিষয়টির সত্যতা জানতে যোগাযোগ করা হলে তিনি কথা বলার মতো পরিস্থিতিতে নেই বলে জানান। ফলে ছবির পরিচালক ইফতেখার চৌধুরীর সঙ্গে যোগাযোগ করলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন তিনি।

ওই দুর্ঘটনার তিন দিন পর যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমাদের অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটেছে। আরেকটু হলেই আমার মুখ ও হাত পুরোটাই পুড়ে যেত। আল্লাহর অশেষ কৃপায় তেমন বড় কোনো ক্ষতি হয়নি। মনে হচ্ছে জীবন থেকে বড় কোনো বিপদ কেটে গেল।’

এখন শরীরের অবস্থা কেমন? জানতে চাইলে ববি বলেন, ‘বর্তমানে কিছুটা সুস্থ আছি। তবে আগামী কয়েকদিন আমাদের কারোরই শুটিং করার মতো অবস্থা নেই। ডাক্তারও কিছুদিন বিশ্রামে থাকতে বলেছেন। আশা করি শিগগিরই অসুস্থতা কাটিয়ে উঠে আবার শুটিংয়ে ফিরতে পারব।’

এ ছাড়া দ্রুত সুস্থ হওয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ববি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত