বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুইজারল্যান্ডে বিশ্বের দীর্ঘতম রেল টানেল

আন্তর্জাতিক ডেস্ক : সুইজারল্যান্ডে বিশ্বের দীর্ঘতম রেল টানেল আনুষ্ঠানিভাবে উদ্বোধন করা হচ্ছে। প্রাথমিকভাবে নকশা তৈরির পর এটির নির্মাণ কাজ সম্পন্ন হতে প্রায় সাত দশক সময় লেগেছে। বুধবার এটি চালু হচ্ছে বলে বিবিসি জানিয়েছে।

2016-06-01_3_549967

সুইজারল্যান্ডের ৫৭ কিলোমিটার দীর্ঘ গোথার্ড বেজ টানেলটি দেশের মধ্যাঞ্চলীয় উরি প্রদেশের আর্স্টফেল্ড থেকে আল্পস পর্বতের নিচ দিয়ে দক্ষিণাঞ্চলীয় টিসিনো প্রদেশের বোডিওতে গেছে। এটি উত্তর ও দক্ষিণ উইরোপকে এক সূত্রে বেঁধেছে। এ কারণে এটি ইউরোপের দেশগুলোর মধ্যে মালামাল পরিবহনের ক্ষেত্রে বিপ্লব ঘটবে বলে আশা প্রকাশ করেছে সুইজারল্যান্ড।

উল্লেখ্য, ১৯৪৭ সালে সুইস প্রকৌশলী কার্ল এডুয়ার্ড গ্রুনার এ টানেলের প্রথম নকশা করেন। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে ১৯৯৯ সালের আগ পর্যন্ত এর নির্মাণ কাজ শুরু করা সম্ভব হয়নি। পরে, এর নির্মাণ কাজ শুরু হওয়ার পর তা শেষ করতে ১৭ বছর সময় লাগে। এতে ব্যয় হয় প্রায় ১২শ কোটি ডলার।

জার্মান চ্যাঞ্চেলর অ্যাঙ্গেলা মার্কেল, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদে ও ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজির পাশাপাশি সুইজারল্যান্ডের কর্মকর্তারা বুধবার গোথার্ড টানেলটি উদ্বোধন করছেন।

আগামী ডিসেম্বরে পুরোপুরিভাবে এ টানেল চালু হলে জুরিখ থেকে ইতালির উত্তরাঞ্চলের মিলানে যেতে মাত্র ২ ঘন্টা ৪০ মিনিট সময় লাগবে। এতে প্রায় এক ঘন্টা সময় বেঁচে যাবে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত