,

‘বাংলাদেশকে নিয়ে চীন-ভারতের টানাটানি’ (ভিডিও)

download (19)ভারতের বন্ধু এখন আমেরিকা, পাকিস্তানের বন্ধু চীন, আর বাংলাদেশের বন্ধু এখন ভারত। দীর্ঘ কয়েক বছর ধরে পূর্বাঞ্চলের দেশগুলোর মাঝে বন্ধু নিয়ে বেশ অস্থিরতা বিরাজ করছে। একের পর এক পাল্টে যাচ্ছে এই বন্ধুত্বের রাজনীতি। এক সময় পাকিস্তানের কাছের বন্ধু আমেরিকা আর ভারতের কাছের বন্ধু রাশিয়া এখন বেশ দূরে সরে গেছে। আর বাংলাদেশের বন্ধু চীন এখন দূরে সরে যাচ্ছে। কাছে আসছে ভারত। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের অধ্যাপক সলিমুল্লাহ খান এসব কথা বলছেনে। চ্যানেল টোয়েন্টিফোরের ‘পূর্বাপর’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সলিমুল্লাহ খান বলনে, এখন বন্ধু বাছাই এর ক্ষেত্রে কাজ করছে দেশের রাজনীতি ও অর্থনীতি। গত ১৬ মার্চের পাকিস্তানের বহুল প্রচারিত দৈনিক ডন পত্রিকার লড নিউজ ছিল, পাকিস্তান চীনের বৃহৎ অস্ত্র আমদানিকারক দেশ। ভারত বেশিরভাগ অস্ত্র আমদানি করেছে রাশিয়া থেকে। প্রায় ৭০ শতাংশ। পাকিস্তানের সাবমেরিন গাজী ১৯৬৪ সালে আমেরিকা থেকে আনা হয়।
তনিি বলনে, এখন চীন ও ভারত দুই বৃহৎ রাষ্ট্রই বাংলাদেশকে নিয়ে টানাটানি করছে। বিশেষ করে ভারত যখন দেখলো দুর্বল বাংলাদেশকে সবল করে তুলছে চীন। আর এই চীন বাংলাদেশে ৫০ হাজার কোটি টাকারও বেশি ব্যবসায়িক পরিমন্ডল গড়ে তুলেছে। আমাদের ক্রিকেটাররা বিশ্বকাপে ভারতকে নাকানি চুবানি খাইয়েছে, পাকিস্তানকে বাংলাওয়াশ করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে, তখন ভারতের টনক নড়লো। বাংলাদেশ এখন আগের বাংলাদেশ নেই। অনেকদূর এগিয়েছে। বিশেষ করে চীনের কাছ থেকে বাংলাদেশ যে অস্ত্র সরঞ্জাম ক্রয় করে বিশাল অস্ত্র ভান্ডার তৈরি করছে তাও নজরে পড়েছে।
এ টানাটানি শেষপর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় তা দেখতে হলে আরো কিছু সময় অপেক্ষা করতে হবে।

https://www.youtube.com/watch?v=_5NNBAyP4J8

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ