বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গলছে বরফ, বৈশ্বিক উষ্ণতা দায়ী নয়!

 

আন্তর্জাতিক ডেস্ক : এতদিন সকলে মনে করতো গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণতার কারণে গলতে শুরু করেছে শতশত বছর ধরে টিকে থাকা মেরু অঞ্চলের বরফ, যার কারণে অদূর ভবিষ্যতে ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে সমুদ্রতীরবর্তী অঞ্চলগুলো।কিন্তু সাম্প্রতিক গবেষণায় জানা গেছে, সম্পূর্ণ ভিন্ন তথ্য। বিশেষজ্ঞদের মতে, মেরু অঞ্চলে বরফ গলার রহস্য এবার উন্মোচিত হয়েছে।

গ্রিনল্যান্ডে-বরফ

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানীদের গবেষণায় বলা হয়েছে, গ্রিন হাউজ প্রক্রিয়ার বৈশ্বিক উষ্ণতার কারণে নয়, বরঞ্চ অ্যান্টার্কটিকায় বরফের গভীরে শতশত বছর ধরে জমে থাকা যে শীতল পানি রয়েছে, যা যা বর্তমানে উথলে উঠতে শুরু করেছে, এর কারণেই ভূপৃষ্ঠের ওপরিভাগের পানির উচ্চতা ধীরে ধীরে বাড়ছে।

 

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়য়ের অধ্যাপক কাইল আর্মর বলেন, বরফ গলার জন্য বৈশ্বিক উষ্ণতা দায়ী নয়। বরফের নীচে থাকা শতশত বছর ধরে থাকা পানি এখন উথলে উঠতে শুরু করেছে। তবে এটা শুধু দক্ষিণ মেরুর সাগর অর্থাৎ অ্যান্টার্কটিকায় ঘটতে দেখা গেছে। অন্য কোনো মহাসাগরে ঘটেনি। যেমন আমেরিকা এবং নিরক্ষরেখা পশ্চিম উপকূলে কয়েকশ মিটার গভীরতা থেকে সমুদ্রের জল পরিক্ষা করে এই প্রভাব পাওয়া যায়নি।

 

নেচার জিওসায়েন্স প্রকাশিত প্রবন্ধে অধ্যাপক আর্মর আরো বলেন, বিশেষজ্ঞদের গবেষণায় ওই অঞ্চলের তাপমাত্রায় কোনো পার্থক্য পাওয়া যায়নি, যার কারণে বরফ গলতে শুরু করবে। দক্ষিণ মহাসাগরের সব স্থানেই যে এমনটি হচ্ছে তা নয়, এই শীতল পানির উদগীরণ ঘটছে মাইল দুয়েক অঞ্চল জুড়ে।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দল জানায়, পানির উদগীরণের কারণেই এটা একমাত্র সম্ভব। কারণ, ১৯৫০ সালের পর থেকে বিশ্বের তাপমাত্রা প্রতি দশকে বেড়েছে ০.০২ ডিগ্রি বা ০.০৩৬ ফারেনহাইট। সুতরাং ১৯৫০ সালের পর থেকে ধরলে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে ০.০৮ ডিগ্রি বা ০.১৪৪ ফারেনহাইট যা দক্ষিণ মেরুর বরফ গলানোর ক্ষেত্রে সহায়ক নয়।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত