বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার মাহির বিরুদ্ধে শাওনের মামলা

14646_114815বিনোদন প্রতিবেদক : এবার চিত্রনায়িকা মাহিয়া মাহির বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিয়েছেন তার ‘কথিত স্বামী’ শাহরিয়ার শাওনের পরিবার। মঙ্গলবার বিকালে তাদের বিয়ের কাবিননামা আদালতে উপস্থাপন করা হয়। এসময় শাওনের আইনজীবী বিল্লাল হোসেন জানিয়েছেন, মাহির বিরুদ্ধে প্রতারণাসহ বেশ কয়েকটি মামলার প্রস্তুতি নিয়েছে শাওনের পরিবার। তবে শাওন জামিনে মুক্তি পেলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

গত ২২মে সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকার ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে মাহির বিয়ে হয়। এর পরের দিন শাওন নামের ঐ যুবক ক্ষুব্ধ হয়ে মাহিকে স্ত্রী দাবি করে তার সঙ্গে তোলা অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেন। এরপর শনিবার মাহি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম শাখায় একটি লিখিত অভিযোগ করেন।

গত রবিবার মাহির এই কথিত স্বামী শাওনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর তাকে দুই দিনের রিমান্ডে নেয়া হয়। ডিবির জিজ্ঞাসাবাদে শাওন জানিয়েছেন মাহির সঙ্গে তার পরিচয় স্কুলজীবন থেকে। তারা উত্তরায় একই স্কুলে লেখাপড়া করেছেন। মাহির সঙ্গে তার প্রেম ছিল বলেও দাবি করেছেন শাওন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত