,

বোনের বিয়ে দেবেন কিম, জানুন শর্ত

1119আন্তর্জাতিক ডেস্ক : কিম জং উন উত্তর কোরিয়ার প্রবল পরাক্রমী একনায়ক। যা মনে আসে তাই তিনি করতে বদ্ধ পরিকর। কাউকেই পরোয়া করেন না। আর এই লোক যখন নিজের বোনের বিয়ে দেবেন তা যে সাদামাটা হবে না তা বলাই বাহুল্য। খ্যাপামি তার সবকিছুতে। বোনের বিয়ে দিতেও, এবার স্বয়ম্বর সভা ডাকলেন এই একনায়ক। চাইলে যে কোনও পুরুষই যে এই স্বয়ম্বরে যোগ দিতে পারবেন, তা কিন্তু নয়। এ জন্য কিছু শর্তও আরোপ করেছেন কিম জং উন। সেইসব শর্ত পূরণ হলে, তবেই যোগ দেওয়া যাবে কিম ভগিনী কিম ইয়ো জংয়ের এই রাজকীয় স্বয়ম্বরে।

জানা গেছে, ব্রিটেনের জনপ্রিয় একটি ডেটিং গেম শো-র আদলেই হবে এই স্বয়ম্বর, অর্থাত্‍‌ ম্যাচমেকিং কনটেস্টটি।

ব্রিটেনের জনপ্রিয় ডেটিং গেম শো’য়ে দেখা যায়, একজন সুপাত্রের জন্য ৩০ জন পাত্রীর লড়াই। ব্রিটিশ ট্যাবলয়েড সান-এর দাবি, সেই ‘টেক মি আউট’ গেম শোর ধাঁচেই হবে পাত্র নির্বাচন। এখানে ৩০ জন পাত্রের মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া হবে তাঁর ছোট বোনের জন্য।

এই স্বয়ম্বরে যোগদানের জন্য কিম যে তিন শর্ত দিয়েছেন, তা হল:

১. পাত্রকে অবশ্যই ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট হতে হবে।

২. উচ্চতা হতে হবে ৫ ফুট ১০ ইঞ্চি।

৩. অবশ্যই সেনাবাহিনীতে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

কিম জং উন যদি হন উত্তর কোরিয়ার সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি, কিমের বোন কিম ইয়ো জং-ও কিন্তু কিছু কম যান না। ২০১৪ সালে ১২৯ সদস্যের ওয়ার্কার পার্টিতে যোগ দেওয়ার পর কিম ইয়ো উত্তর কোরিয়ার সবচেয়ে ক্ষমতাশালী নারী। বড় ভাই কিম জং যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, সে সময় তিনিই ভাইয়ের যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে অম্লান বদনে তুলে নিয়েছিলেন। জানিয়ে রাখা ভালো, কিমের বোনটি কিন্তু অসম্ভব সুন্দরী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে