বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্পেনে মেসি ও তার বাবার বিচার শুরু

 
আন্তর্জাতিক ডেস্ক :আর্জেন্টিনা ও বার্সিলোনার ফুটবল তারকা লিওনেল মেসির বিরুদ্ধে প্রায় পঞ্চাশ লাখ ডলার কর ফাঁকি মামলার বিচার শুরু হয়েছে স্পেনে। বিবিসি জানিয়েছে, বিচারকাজ তিন দিনের মত চলবে।মেসির আর্থিক লেনদেন দেখাশোনা করেন তার বাবা ইয়র্গে। মামলায় অভিযোগ করা হয়েছে, মেসি ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে বেলিজ এবং উরুগুয়েতে অর্থ পাচার করে চল্লিশ লাখ ইউরোর চেয়েও বেশি (প্রায় পঞ্চাশ লাখ ডলার) কর ফাঁকি দিয়েছেন মেসি।

Lionel-Messi

 

স্পেনের রাজস্ব কর্তৃপক্ষ অভিযোগ করেছেন, ডানোন, এডিডাস, পেপসি, প্রকটর অ্যান্ড গ্যাম্বেলের মত বড় বড় প্রতিষ্ঠানের স্পন্সরশীপ থেকে মেসি যে আয় করেন তার একটা অংশ পাচার করা হয়েছে।তবে মেসি কর ফাঁকি দেয়ার মত কোন অপরাধ স্বীকার করেননি। গত বছর বার্সেলোনার একটি আদালতে মেসির বিচার শুরু হলে তার আইনজীবী বলেছিলেন, মেসি তার জীবনের একটা মুহূর্তও এসব আর্থিক চুক্তি নিয়ে মাথা ঘামায় না। এই যুক্তি প্রত্যাখ্যাত হয়।

 

লিওনেল মেসি পাঁচবার বিশ্বের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। বিশ্বের শীর্ষ ধনী খেলোয়াড়দের মধ্যে একজন তিনি। মামলা এড়াতে তিনি ২০১৩ সালে নিজে থেকে পঞ্চাশ লাখ ইউরো বাড়তি কর দিয়েছিলেন। কিন্তু তারপরও মামলা উঠিয়ে নেয় নি স্পেনের কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত