,

থাইল্যান্ডের ‘বাঘ মন্দির’ থেকে সরানো হচ্ছে ১৩৭টি বাঘ

 

 

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের একটি বৌদ্ধ মন্দির থেকে ১৩৭টি বাঘ সরিয়ে ফেলার কাজ শুরু করেছে দেশটির বন্যপ্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষ। মন্দিরের বিরুদ্ধে বন্যপ্রাণী পাচার এবং নির্যাতনের অভিযোগ ওঠার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।থাইল্যান্ডের কাঞ্চনবুড়ি প্রদেশের এই মন্দিরের বাঘ সরানোর কাজ গত সোমবার থেকে শুরু হয়েছে। মোট ১৩৭টি বাঘের মধ্যে ৩টিকে ইতিমধ্যে সরানো হয়েছে। সপ্তাহব্যাপী এই অভিযানে এক হাজার কর্মী নিয়োজিত রয়েছেন।

2016_05_31_18_38_03_66VrL7ji9LPRNh1l7sQmSWYCr2uSDm_original

 

মন্দিরের সন্ন্যাসীরা প্রথমে প্রাণী নির্যাতনের অভিযোগ অস্বীকার করেন এবং বাঘ সরানোর কাজে বাধা দেন। কিন্তু পরবর্তীতে আদালতের নির্দেশে দমে যান। কর্তৃপক্ষ জানিয়েছে, বাঘগুলোকে বন্য প্রাণী আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে।থাইল্যান্ডের ‘ওয়াত ফা লুং তা’ নামের এই বাঘ মন্দির পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। অনেক আগে থেকেই কর্তৃপক্ষ মন্দিরের বাঘগুলোকে নিরাপদে সরিয়ে নেয়ার চেষ্টা চালিয়ে আসলেও মন্দির তাতে বাধা দিয়েছে।

 

 

দর্শনার্থীরা মন্দিরে গিয়ে বাঘগুলোকে খাওয়াতে পারতো এবং অর্থের বিনিময়ে ছবি তুলতে পারতো। যদিও দর্শনার্থীদের কাছ থেকে অর্থ নেয়ার ওপরে নিষেধাজ্ঞা ছিল।থাই ন্যাশনাল পার্ক বিভাগের উপ-পরিচালক বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, আগে আমরা মন্দিরের সাহায্য চেয়েছি, কিন্তু তারা পাত্তা দেয়নি। কিন্তু এবার আমাদের কাছে আদালতের নির্দেশ রয়েছে।

 

বিতর্কিত এই বাঘ মন্দিরের সন্ন্যাসীদের বিরুদ্ধে অবৈধ উপায়ে বাঘের প্রজনন এবং বাঘ পাচারের অভিযোগ রয়েছে। ২০১৫ সালে ঐ মন্দিরে অভিযান চালিয়ে কর্তৃপক্ষ অনুমতিবিহীন শিয়াল, হর্নবিল এবং এশিয় ভালুকের জব্দ করেছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে