,

আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফির ফিকশ্চার ঘোষণা

 

স্পোর্টস ডেস্ক :আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা গত বছরই নিশ্চিত করেছে বাংলাদেশ। আইসিসি র‌্যাংকিংয়ে থাকা সেরা আট দল নিয়ে অনুষ্ঠিত হবে এই আসর। এই টুর্নামেন্টের গ্রুপ ও সূচি নির্ধারণ করা হবে আগামীকাল বুধবার। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

cricket-ICC-championstrophy-Pakistan-ODI_9-30-2015_199121_l

 

বুধবার আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন এবং ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) গ্লোবাল ইভেন্টের ডিরেক্টর স্টিভ ইলওয়ার্থি সূচি প্রকাশ করবেন। বাংলাদেশ সময় বিকাল চারটায় ওভালের মেট্রোপলিটন ক্লাবে সূচি প্রকাশ করা হবে। তখনই জানা যাবে বাংলাদেশের গ্রুপে কারা থাকছে এবং কবে কখন কোন দলের বিপক্ষে খেলতে নামছে টাইগাররা।

 

 

এবার তৃতীয়বারের মত টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে ইসিবি। সূচি প্রকাশের ঠিক এক বছর পর ১ জুন ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। এ সময় আরও উপস্থিত থাকবেন ইংল্যান্ড দলের সীমিত ওভারের অধিনায়ক ইয়ান মরগ্যান।স্বাগতিক ইংল্যান্ডসহ অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকা অংশগ্রহণ করবে এ টুর্নামেন্টে। আগামী বছরের ১ জুন টুর্নামেন্ট শুরু হবে এবং ১৮ জুন ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এ টুর্নামেন্ট। টুর্নামেন্টের ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের কার্ডিফ ওয়েলস, এজবাস্টন এবং ওভাল স্টেডিয়ামে।

 

উল্লেখ্য, ২০১৫ সালের ১ সেপ্টেম্বরের মধ্যে থাকা প্রথম আটটি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি নামে আইসিসির অন্যতম সেরা এই টুর্নামেন্ট। ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানকে পেছনে ফেলে সপ্তম সেরা দল হিসেবে এই টুর্নামেন্টে খেলা নিশ্চিত করলো বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে