,

শচীন-লতাকে ব্যঙ্গ করে বিপাকে কমেডিয়ান

 

বিনোদন ডেস্ক : ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার এবং কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরকে ব্যঙ্গ করে বিপাকে পড়েছেন কমেডিয়ান তন্ময় ভাট।এআইবি কমেডি শো খ্যাত তন্ময়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)। তন্ময়ের বিরুদ্ধে অভিযোগ- তিনি ভারতরত্ন জয়ী দুই কিংবদন্তি ব্যক্তিকে ব্যঙ্গ করেছেন।

Sachin_Tanmoy_Lata1464610575

 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন তন্ময়। সেখানে দেখা যায়, তন্ময় শচীনের কণ্ঠ ব্যঙ্গ করে বিরাটকে গালাগাল করছেন। অন্যদিকে লতা মঙ্গেশকর যখন বিরাটের পক্ষে কথা বলেন- তখন তাকে ৫ হাজার বছরের বুড়ি বলে সম্বোধন করছেন শচীন। সবকিছুই করেছেন তন্ময়। তিনি স্ন্যাপচ্যাট অ্যাপসের মাধ্যমে ভিডিওটি তৈরি করেন।

 

 

ফেসবুকে অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করার পর শুরু হয় সমালোচনার ঝড়। বিভিন্ন মহল থেকে তাকে প্রেপ্তারের দাবি ওঠে। পুলিশ এ নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।এ দিকে কমেডিয়ান তন্ময়কে মারধরের হুমকি দিয়ে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা বলেন, ‘ভারতরত্ন শচীন টেন্ডুলকার এবং লতা মঙ্গেশকরকে নিয়ে যেভাবে ব্যঙ্গ করা হয়েছে তা সহ্য করা হবে না।’জানা গেছে, ভিডিওটি গুগল এবং ইউটিউব থেকে সরিয়ে ফেলার জন্য এরই মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে মুম্বাই পুলিশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে