বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাহির বন্ধুকে আদালতে তোলা হবে মঙ্গলবার

photo-1459435000নিজস্ব প্রতিবেদক : ফেসবুকে ছবি প্রকাশ করে মানহানি করার অভিযোগে চিত্রনায়িকা মাহিয়া মাহির করা মামলায় শাহরিয়ার ইসলাম ওরফে শাওন নামের তাঁর এক বন্ধুকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত শুক্রবার (২৭ মে) রাজধানীর উত্তরা পশ্চিম থানায় তথ্যপ্রযুক্তি আইনে মাহিয়া মাহি এ মামলা করেন।

ডিবি পুলিশ জানায়, মামলার পরদিন সকালে দক্ষিণ বাড্ডার বাসা থেকে শাহরিয়ারকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ তাঁকে আদালতে পাঠায়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার তাঁকে আদালতে পাঠানো হবে।
ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলোকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, চলচ্চিত্র জগতে মাহিয়া মাহি বলে পরিচিত হলেও তাঁর প্রকৃত নাম শারমিন আক্তার নীপা। মামলায় তিনি বাদী হিসেবে প্রকৃত নামটি ব্যবহার করেছেন। মামলায় মাহি উল্লেখ করেছেন, ২৭ মে তাঁর বন্ধু শাহরিয়ার আলমের সঙ্গে তাঁর কিছু ছবি কয়েকটি অনলাইন নিউজপোর্টাল এবং ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে শাহরিয়ার ছাড়া তাঁর কয়েকজন বন্ধুও জড়িত বলে তাঁর ধারণা। বিয়ে ভেঙে দেওয়ার উদ্দেশ্যে এসব ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে।
মামলার এজাহারে মাহি অভিযোগ করেন, ২৫ মে তাঁর বিয়ে হয়েছে। এ অবস্থায় দাম্পত্য সম্পর্ক নষ্ট ও তাঁকে সামাজিকভাবে হেয় করতে তাঁরা এসব করছেন। শাহরিয়ার ছাড়াও তাঁর (শাহরিয়ার) বন্ধু হাসান, আলামিন, খাদেমুল ও শাহরিয়ারের খালাতো ভাই রেজওয়ান জড়িত বলে মাহি ধারণা করছেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত