,

নেত্রীর মুখে চকলেট কেক ছুঁড়ে সমাজকর্মীর প্রতিবাদ [ভিডিও]

 

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির বিরোধী দলীয় এক নেত্রীকে দলের মিটিং চলাকালে আক্রমণ করেছেন এক সমাজকর্মী। হঠাৎ করেই ছুটে এসে তার মুখে আস্ত একটি চকলেট কেক ছুঁড়ে মারেন তিনি। জার্মানিতে শরণার্থী প্রবেশে নেতিবাচক অবস্থান নেয়ায় প্রতিবাদ হিসেবে ঐ নেত্রীকে কেক হামলা করা হয়েছে।

2016_05_30_17_47_16_ooq3AgW1WS2KxZxkpZDuMKhgsR3CBp_original

 

ডিপিএ বার্তা সংস্থা জানিয়েছে, শনিবার বিরোধী দলীয় নেত্রী সাহারা ওয়াগেংকনেচকে কেক ছুঁড়ে মারেন এক সমাজকর্মী। ‘মনুষ্যবিদ্বেষীর জন্য কেক’ নামের ফ্যাসিবাদ বিরোধী একটি দল এর আগেও শরণার্থী প্রশ্নে সাহারার অবস্থান ও মন্তব্যের জন্য কড়া সমালোচনা ও প্রতিবাদ করেছেন।

 

ইরাক ও সিরিয়া থেকে ইউরোপে আসা লাখ লাখ শরণার্থীদের একটা বড় অংশই জার্মানিতে ঠাই পেয়েছেন। এর পেছনে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের ভুমিকাই সবচেয়ে বেশি। জার্মানদের অনিচ্ছা সত্ত্বেও সমস্ত শরণার্থীদের প্রতি তার উদারতা দেখিয়ে চাপের মুখে পড়তে হয়েছে তাকে। সেই ইস্যুতে বিরোধী নেত্রী সাহারা বলেছিলেন, সব শরণার্থী জার্মানিতে আসতে পারবে না, কারণ জার্মানিরও একটা সীমা আছে।

 

https://youtu.be/C6iCyHSudrE

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে