বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেনে হুথি ও হাদি সমর্থকদের সংঘর্ষে ৫০ জন নিহত

123081_199আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধা ও পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০ জন নিহত হয়েছে। রোববার দেশটির দক্ষিণাঞ্চলীয় সাবওয়া ও মা’রিব প্রদেশের মধ্যবর্তী বেইহান অঞ্চলে এ সংঘর্ষ হয়।

সৌদি সমর্থিত হাদিপন্থী সেনাদের বিরুদ্ধে আনসারুল্লাহ যোদ্ধারা অভিযান শুরু করলে এ সংঘর্ষ শুরু হয়। এ খবর দিয়েছে ইরানের প্রেস টিভি ।

খবরে বলা হয়, সংঘর্ষে আনসারুল্লাহর ২৮ যোদ্ধা ও হাদিপন্থী ২০ সেনা নিহত হয়েছে। তবে হাদিপন্থীরা নিহতের ভিন্ন সংখ্যা প্রকাশ করেছে।

তাতে বলা হয়েছে- সংঘর্ষে মোট ৬৯ জন নিহত হয়েছে যার মধ্যে হাদিপন্থী ২২ জন নারী রয়েছে।

ইয়েমেনের দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি চলার ভেতরেই গতকালের এ সংঘর্ষ হলো। এছাড়া, ইয়েমেন সংকট নিরসনের জন্য কুয়েতের রাজধানীতে জাতিসংঘের উদ্যোগে শান্তি আলোচনা চলছে। এর মধ্যে অবশ্য সৌদি আরব ও তার মিত্ররাও ইয়েমেনে মাঝেমধ্যে বিমান হামলা চালাচ্ছে।

আনসারুল্লাহ যোদ্ধারা বলছে, বিমান হামলা পুরোপুরি বন্ধ না হলে তারা অস্ত্র সমর্পণ করবে না।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত