বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরবাজের সঙ্গে রোমান্স করবেন সানি

28বিনোদন ডেস্ক : আরবাজরে সঙ্গে রোমান্স করবনে সানবিলিউড সেনসেশন সানি লিওন বর্তমানে রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা’র শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যে তেরা ইনতেজার শিরোনামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমায় অভিনেতা আরবাজ খানের সঙ্গে রোমান্স করবেন সানি।

এ সিনেমার মধ্য দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে রাজীব ওয়ালিয়ার। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, নির্মাতা প্রথমে আরবাজকে সিনেমার জন্য চুক্তিবদ্ধ করেছেন, এরপর গত তিন মাস যাবত সানি লিওনকে চুক্তিবদ্ধ করার চেষ্টা করছিলেন। যদিও সানি সিনেমাটির গল্প আগেই শুনেছেন। তবে সম্প্রতি তিনি সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। মিউজিক্যাল-রোমান্স ঘরানার সিনেমাটির শুটিং আগামী আগস্টে শুরু হবে।
সানি লিওনকে সর্বশেষ দেখা গেছে, ওয়ান নাইট স্ট্যান্ড সিনেমায়। এ ছাড়া মুক্তির অপেক্ষায় তার বেঈমান ইশক সিনেমাটি। এ ছাড়া বলিউড কিং শাহরুখ খানের সঙ্গে রাইস সিনেমার একটি আইটেম গানে দেখা যাবে তাকে। সম্প্রতি সেই গানের শুটিং শেষ করেছেন এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত