গ্রামের সব নারীই যৌনকর্মী!
আন্তর্জাতিক ডেস্ক: কেউ জোর করে তাদের এ কাজ করতে বাধ্য করেনি। নিজে থেকেই যৌনতা বিক্রিকে পেশা হিসেবে নেয় গ্রামের নারী কিংবা মেয়েরা। আর এই গ্রামের ছেলেদের কাজ হলো তাদের বোনদের জন্য খদ্দের ধরে আনা। ভারতের রাজধানী দিল্লি থেকে ২০০ কিলোমিটার দূরের রাজস্থানের ভরতপুরে খকরানাগলা গ্রামে এটাই রীতি। বেদিয়া সম্প্রদায়ের মেয়েরা বংশপরম্পরায় গ্রহণ করে বেশ্যাবৃত্তি। তাদের ভাইয়েরা হয় দালাল। অতীতে বেদিয়া এবং নাট উপজাতির মেয়েরা ছিল রাজস্থানের নর্তকী। তাদের মনোরঞ্জন করতে হতো রাজা সামন্তপ্রভু এবং অভিজাতদের। সময়ের সঙ্গে লোপ পেয়েছে রাজতন্ত্র এবং জমিদারী প্রথা।
নর্তকীর কাজ হারিয়েছে অতীতের নাচনিরা। কিন্তু সম্মান ফিরে আসেনি তাদের কাছে। বদলেছে শুধু নাম। পেশা রয়ে গেছে একইরকম। সেদিনের নর্তকীরা আজ যৌনকর্মী। এখনও সমাজের অলিখিত নিয়ম হলো খকরানাগলা গ্রামে বেদিয়াদের মেয়েদের দেহব্যবসা করতেই হবে। সেইমতো কিশোরীবেলা থেকেই শুরু হয়ে যায় প্রস্তুতিপর্ব। এমন ঘটনা পড়ে আপনার নিশ্চয়ই পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের রাজকাহিনীর কথা মনে পড়ে যাচ্ছে! হয়তো এমন কোনো গল্প থেকেই সৃজিত তার ছবিটি বানিয়েছেন। এই মেয়েদের বিয়ে হয় খুব কম। কিন্তু একবার বিয়ে হলে সে আর দেহব্যবসা করতে পারে না। তাদের দৌলতে খকরানাগলা গ্রামে স্বচ্ছলতা এসেছে ঠিকই। কিন্তু বেড়েছে সামাজিক লাঞ্ছনা। নামের পাশে ‘বেদিয়া’ পদবী দেখলেই সে সামাজিক অবস্থানে নীচু। এই গ্রামের কেউ সরকারি চাকরিও পায় না। শিশুদের সহ্য করতে হয় অপমান আর গঞ্জনা। যদিও গ্রামে প্রবেশ করছে শিক্ষা, ধীরে ধীরে আসছে পরিবর্তন। অবশ্য বেদিয়াদের কাছে অধরাই থেকে যাচ্ছে শিক্ষার আলো।











