,

মালিতে মাইন বিস্ফোরণে পাঁচ শান্তিরক্ষী নিহত

 

আন্তর্জাতিক ডেস্ক :পশ্চিম আফ্রিকার দেশ মালিতে মাইন বিস্ফোরণে পাঁচজন শান্তিরক্ষী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো একজন। স্থানীয় সময় গতকাল রোববার বেলা ১১টার দিকে মধ্য মালির মপতি অঞ্চলে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।গতকাল রোববার ছিল জাতিসংঘের শান্তিরক্ষী দিবস। এ দিনেই মালিতে মাইন বিস্ফোরণে শান্তিরক্ষী নিহত ও আহতের ঘটনা ঘটল।

photo-1464582306

 

বিবিসি জানায়, মপতি অঞ্চলের রাস্তায় পুঁতে রাখা মাইন বিস্ফোরণে শান্তিরক্ষীদের বহনকারী একটি গাড়িতে আগুন ধরে যায়। নিহত ও আহত সব শান্তিরক্ষীই আফ্রিকার অপর দেশ টোগোর।মধ্য মালির মপতি অঞ্চল মেসিনা লিবারেশন ফ্রন্টের শক্ত ঘাঁটি। এই গোষ্ঠীর সঙ্গে আল-কায়েদার যোগাযোগ আছে বলে ধারণা করা হয়। মাইন বিস্ফোরণের সঙ্গে মেসিনা ফ্রন্ট যুক্ত থাকতে পারে। তবে এখনো কোনো সন্ত্রাসী গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

 

 

ইসলামপন্থী ও তুয়ারেগ যোদ্ধাদের দমনে এবং মালিতে শান্তি প্রতিষ্ঠায় ২০১৩ সালে সেখানে জাতিসংঘের মিশন শুরু হয়। মালির মধ্য ও উত্তরাঞ্চলে প্রায়ই শান্তিরক্ষীরা হামলার শিকার হন। বর্তমানে মালিতে ১২ হাজার শান্তিরক্ষী কাজ করছে।অবশ্য জাতিসংঘ মিশন শুরুর আগেই ফ্রান্সের সেনারা মালিতে অবস্থান নিয়েছিল। ফ্রান্সের সাবেক উপনিবেশ মালি।

এর আগে ২০১৫ সালে মালির রাজধানী বামাকোতে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ওই হামলায় দুই বন্দুকধারীসহ ২২ জন নিহত হয়।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, গত বছর ১৬টি দেশে শান্তিরক্ষার মিশনে ১২০ জন জাতিসংঘের কর্মী নিহত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ