,

দিল্লীতে প্রকাশ্যে ধূমপান করলেই গুণতে হবে দু শ রুপি!

 
আন্তর্জাতিক ডেস্ক :আইনত নিষিদ্ধ ছিলো অনেক আগে থেকেই। কিন্তু মানার কোনও বালাই ছিল না। প্রকাশ্যে ধূমপায়ীদের দেখা মিলতো যেখানেসেখানে। তাই এবারে আরও কঠোর হতে চলেছে দিল্লি সরকার। ভারতের রাজধানীতে প্রকাশ্যে ধূমপান করলেই ২০০ রুপি জরিমানা হবে ধূমপায়ীদের।

dhumpan-702x336

ভারতের সিগারেট এবং অন্যান্য মাদকজাত পণ্য আইন-২০১৩ অনুসারে অনেক আগে থেকেই প্রকাশ্য স্থানে ধূমপান নিষিদ্ধ। এতদিন জানতেন সবাই, কিন্তু মানতেন না কেউই। তবে এবারে যারা এই আইন ভঙ্গ করবেন, তাদের ২০০ রুপি জরিমানা দিতেই হবে বলে জানিয়েছেন দিল্লি পুলিশের বিশেষ কমিশনার (আইনশৃঙ্খলা) পি কামরাজ।
তিনি বলেন, ‘ধূমপানের ফলে শুধু ধূমপায়ীর ব্যক্তিগত ক্ষতি হয় না; ক্ষতি হয় আরও বহু মানুষের। তাই ধূমপান ঠেকাতে এই জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে দিল্লি পুলিশ দুটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে ধূমপান ঠেকাতে এই উদ্যোগ গ্রহণ করেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে