,

আইপিএলের সেরা উদীয়মান ক্রিকেটার মুস্তাফিজ

mmmmস্পোর্টস ডেস্ক : তিনিই হবে এবারের আইপিএলের সেরা উদীয়মান ক্রিকেটার। এমনটা্ই ছিল অনুমিত। অবশেষে তাই হয়েছে। নবম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটে এমার্জিং প্লেয়ারের খেতাব জিতেছেন বাংলাদেশের গর্ব ও বিস্ময়কর পেসার মুস্তাফিজুর রহমান। ফাইনাল ম্যাচ শেষে তার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়।

নিলামে প্রায় বাংলাদেশি টাকায় এক কোটি ষাট লাখে মুস্তাফিজুরকে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। এর চেয়ে বেশি অর্থে টানা বোলারও ছিল হায়দরাবাদে। তবে মুস্তাফিজকে ছাড়িয়ে যেতে পারেননি তারা। মুস্তাফিজ দেখিয়েছে তার কারিশমা, বিস্ময়।

শুরু থেকেই হায়দরাবাদের প্রতি ম্যাচেই ছিলেন মুস্তাফিজ তুরুপের তাস। দেখিয়েছেন তার নৈপূন্য। তবে টানা ১৫ ম্যাচ খেলার পর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ছিলেন না মুস্তাফিজ। ইনজুরির কারণে ছিলেন মাঠের বাইরে। তবে দল জিতে উঠে এসেছিল ফাইনালে।

ফাইনালে মুস্তাফিজ খেলতে পারবেন কি না, তা নিয়ে ছিল সংশয়। তবে সব শংকা উড়িয়ে দিয়ে মাঠে নামেন মুস্তাফিজ। ৩৯ রানে নেন একটি উইকেটও। দল চ্যাম্পিয়ন হয় ৮ রানে।

সব মিলিয়ে ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে আইপিএল মিশন শেষ করলেন মুস্তাফিজ। অবস্থান পঞ্চম। সর্বোচ্চ ২৩ উইকেট মুস্তাফিজেরই সতীর্থ ভুবনেশ্বর কুমারের। তবে একটি জায়গায় সবার উপরেই রয়েছেন মুস্তাফিজ। আর তা হলো বোলিংয়ে ইকোনমি রেট। পুরো টুর্নামেন্টে মুস্তাফিজ বল করেছেন ৬১ ওভার। মোট রান দিয়েছেন ৪২১। ইকোনমি রেট সবচেয়ে ভালো, ৬.৯০।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে