বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গরিলাকে গুলি করে হত্যা ৩ বছরের শিশুকে বাঁচাতে

 
আন্তর্জাতিক ডেস্ক : শনিবার যুক্তরাষ্ট্রের ওহায়োও অঙ্গরাজ্যের সিনসিনাটি শহরের একটি চিড়িয়াখানা পরিদর্শনে গিয়ে সেখানকার গরিলার খাঁচার ভিতর পড়ে যায় ৩ বছরের একটি শিশু। এমন সময় শিশুটিকে ধরে টানাহেঁচড়া শুরু করে গরিলাটি। বেশ কিছুক্ষণ চেষ্টা করে গরিলাটিকে বাগে আনতে ব্যর্থ হওয়ার পর বাধ্য হয়ে তাকে গুলি করে হত্যা করেন কর্তৃপক্ষ।

2016_05_29_18_17_10_XXBdOFhGTWEKStusk8JBm8EXpAn3PC_original2016_05_29_18_17_10_XXBdOFhGTWEKStusk8JBm8EXpAn3PC_original

বিবিসি জানিয়েছে, শনিবার বিকেলে শিশুটি তার অভিভাবকের সঙ্গে চিড়িয়াখানায় যায়। বিকেল ৪ টার দিকে শিশুটি হামাগুড়ি দিতে দিতে ১০ ফুট নিচে গরিলার খাঁচায় থাকা পানির মধ্যে পড়ে যায়।খাঁচায় হারাম্বে নামের ১৮০ কেজি ওজনের ১৭ বছর বয়সী একটি গরিলা শিশুটিকে ধরে টানাহেঁচড়া শুরু করে। ১০ মিনিট চেষ্টা করেও গরিলার হাত থেকে শিশুটিকে উদ্ধার করা যাচ্ছিল না। একপর্যায়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষ গরিলাটিকে গুলি করে শিশুটিকে উদ্ধার করেন। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

ঘটনার পর সিনসিনাটি চিড়িয়াখানার পরিচালক থানে মায়নার্ড বলেছেন, শিশুটির জীবন বাঁচাতেই নিরাপত্তা সদস্যরা গরিলাটিকে গুলি করে। ঐ চিড়িয়াখানায় গরিলাকে গুলি করে হত্যার ঘটনা এই প্রথম।উল্লেখ্য গত সপ্তাহে এরকম আরেকটি অদ্ভুত বিপজ্জনক ঘটনা ঘটেছিল চিলিতে। সেখানে চিড়িয়াখানার সিংহের খাঁচায় আত্মহত্যা করতে স্বেচ্ছায় ঢুকে পড়েছিল উন্মাদ এক ব্যক্তি। পরে তাকে বাঁচাতেও দুটি সিংহকে গুলি করে হত্যা করা হয়।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত