,

‘এত পোস্টার কখনো দেখিনি’

suvuবিনোদন প্রতিবেদক : ১১ দিন পর কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আরিফিন শুভ অভিনীত নতুন চলচ্চিত্র ‘নিয়তি’। আর তাই তো শুভকে কলকাতায় যেতে হয়েছে নতুন এই ছবির প্রচারণায় অংশ নিতে। এবার কলকাতায় গিয়ে তিনি রীতিমতো বিস্মিত হয়েছেন। কলকাতার বেশির ভাগ রাস্তার দেয়ালে শোভা পাচ্ছিল জাকির হোসেন রাজু পরিচালিত শুভর নতুন সিনেমা ‘নিয়তি’র পোস্টার। এই পোস্টারই তাঁর বিস্ময়ের কারণ।

পাঠকের ভোটে মেরিল-প্রথম আলো তারকা পুরস্কারের এবারের আসরে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন আরিফিন শুভ। গত ২৯ এপ্রিল সেই পুরস্কার ঘরে তোলেন তিনি। যেসব পাঠকের ভোটে তিনি সেরা নির্বাচিত হন, সেসব পাঠকের মধ্য থেকে লটারিতে গাড়ি বিজয়ীদের মধ্যে একজনের হাতে গত মঙ্গলবার একটি অনুষ্ঠানের মাধ্যমে চাবি তুলে দেন। পরদিন ভোরের বিমানে চড়ে ছবির প্রচারে কলকাতায় ছুটতে হয় তাঁকে।

কলকাতা থেকে মুঠোফোনে শুভ বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত। অবাকও হয়েছি। আমাদের দেশের সিনেমার এত বেশি প্রচার ও পোস্টার সারা কলকাতা শহরে এভাবে দেখতে পাব ভাবিনি। আরেকটা কথা কি জানেন, কলকাতার রাস্তায় যত বড় পোস্টার আমি দেখেছি, তা আমাদের দেশে কখনো দেখিনি। কলকাতাবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা।’

বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শুভর এখন দারুণ সময় যাচ্ছে। গত এপ্রিল মাসে মুক্তি পেয়েছে ‘মুসাফির’। মে মাসে ‘অস্তিত্ব’। আর আগামী জুন মাসে বাংলাদেশ ও ভারতের কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে ‘নিয়তি’। প্র/আ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে