,

বোমা বিস্ফোরণে আহত নায়িকা ববি

2015-05-04_002722নিউজ ডেস্ক : বোমা বিস্ফোরণে আহত হয়েছেন ঢাকাই চলচ্ছিত্রের জনপ্রিয় নায়িকা ববি। শনিবার রাতে সিলেটে ববি অভিনীত নতুন সিনেমা ‘বিজলী’র শুটিংয়ের সময় এ দুর্ঘটনা ঘটে।

এসময় শুটিংয়ে অংশ নেয়া নায়ক রণবীর ও অভিনেতা সীমান্তও আহত হয়েছেন। তবে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর এখন তারা সুস্থ আছেন বলে জানিয়েছেন ছবির পরিচালক ইফতেখার চৌধুরী।

জানা গেছে, ‘বিজলী’ ছবির শুটিংয়ের একটি অ্যাকশন দৃশ্যে বোমা বিস্ফোরণের প্রয়োজন ছিল। সেই সময় অসাবধানতাবশত বোমার বিস্ফোরণে আহত হয়েছেন চিত্রনায়িকা ববি ও অন্যরা। ববির ও রণবীরের শরীরের কিছু অংশ পুড়ে গেছে। তাৎক্ষণিক চিকিৎসা দেয়ার পর বর্তমানে তারা বিপদমুক্ত আছেন।

সিনেমাটি প্রযোজনা করছেন ববি নিজেই।

এ বিষয়ে ববি জানান, আপাতত সিনেমার শুটিং বন্ধ রয়েছে। সবাই পুরোপুরি সুস্থ হলে আবারও সিনেমার শুটিং শুরু হবে।

উল্লেখ্য, ‘বিজলী’ সিনেমার মূল ভূমিকায় দেখা যাবে ববিকে। তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার রণবীর। এছাড়া সিনেমায় আরও অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন ও ভারতের শতাব্দী রায়, অভিনেতা জাহিদ হাসান, দিলারা জামান, আহমেদ রুবেল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর