,

আসামি ধরতে গিয়ে ২ পুলিশ আহত

Grafterআখাউড়ায় মাদক মামলার আসামি ধরতে গিয়ে দুই পুলিশ আহত হয়েছে। আহতদের আখাউড়া স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনায় ১৫বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

শনিবার সকালে এ ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, আখাউড়া খড়মপুর এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন খবর পেয়ে পুলিশ অবস্থান নেয়। এসময় মাদক ব্যবসায়ী ও গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামি হারিজ মিয়া (৪৫) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৩৫) মোটরসাইকেলে করে ১৫ বোতল ফেন্সিডিল নিয়ে যাচ্ছিল। এসময় পুলিশ তাদের চ্যালেঞ্জ করলে তারা পুলিশের ওপর চড়াও হয়। তাদের ধরতে গিয়ে পুলিশের এএসআই আসাদ ও পুলিশ সদস্য রেজাউল আহত হন। পরে পুলিশ হারিজ মিয়া ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে।

এব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. জাকির হোসেন ভূইয়া জানান, আখাউড়া থানায় মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানার আসামি দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে গিয়ে দুই পুলিশ আহত হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি