,

লিগে ফিরেই সাকিবের ব্যাটে রান

Shakib20160528121951স্পোর্টস ডেস্ক : আইপিএলটা ভালো যায়নি সাকিব আল হাসানের। শুধু আইপিএলই নয়, গত বছরের শেষের দিক থেকেই নিজের মান অনুযায়ী খেলতে পারছেন না বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে আইপিএলে থেকে ফিরে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নিজের প্রথম ম্যাচেই খোলস থেকে বের হয়ে আসার ইঙ্গিত দিলেন তিনি। আগের দিনই দেশে ফিরেছিলেন সাকিব, আবাহনীর হয়ে আজ মাঠে নেমেই ৪৫ রানের দারুণ এক ইনিংস উপহার দিলেন তিনি।

শনিবার সাভারের বিকেএসপিতে প্রাইম দোলেশ্বরের দেওয়া ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নামে আবাহনী। চার নম্বরে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেন সাকিব। ৪০ বলে ৩টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি।

তৃতীয় উইকেট জুটিতে নাজমুল হোসেন শান্তকে নিয়ে দলের জয়ের ভিত গড়ে দেন সাকিব। ৭৪ রানের রনের জুটি গড়েন তারা দু’জন। সাকিব যখন আউট হন তখন আবাহনী জয় থেকে ৭৩ রান দূরে। ভারতীয় বোলার অশোক ম্যানেরিয়ার বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন তিনি। তবে দলের হয়ে বাকি কাজ শেষ করেন আরেক নবীন মোসাদ্দেক হোসেন সৈকত।

এর আগে ২০০৯-১০ মৌসুমে আবাহনীর জার্সিতে খেলেছিলেন সাকিব। দীর্ঘদিন পর আবার ঐতিহ্যবাহী দলটিতে ফিরেই আস্থার প্রতিদান দিলেন। আর হারের বৃত্তে থাকা আবাহনীও জয় পেয়ে গেলো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে