বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টিভি-রেডিওতে গর্ভনিরোধকের বিজ্ঞাপন নয়

download--2-আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের টেলিভিশন-রেডিওসহ সব ইলেকট্রনিক গণমাধ্যমে গর্ভনিরোধক সামগ্রীর বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়েছে। দেশটির রেডিও-টেলিভিশন নিয়ন্ত্রক সংস্থা পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথোরিটি (পিইএমআরএ) এই সিদ্ধান্ত নিয়েছে। খবর বিবিসির।

পিএমআরএ বলছে, এ ধরনের বিজ্ঞাপন কোমলমতি শিশুদের ওই সামগ্রীগুলোর ব্যাপারে কৌতূহলী করে তুলছে বলে জনগণের কাছ থেকে অভিযোগ আসছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ইলেকট্রনিক গণমাধ্যমে গর্ভনিরোধক সামগ্রীর বিজ্ঞাপন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাকিস্তান সামাজিকভাবে রক্ষণশীল একটি দেশ। এমনিতেই দেশটিতে গর্ভনিরোধক সামগ্রীর বিজ্ঞাপন খুব কম দেখা যায়। দেশটিতে গত বছর কনডমের একটি বিজ্ঞাপনকে ‘অনৈতিক’ আখ্যা দিয়ে তা নিষিদ্ধ করা হয়।
বিশ্বের ষষ্ঠ জনবহুল দেশ পাকিস্তান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) তথ্যমতে, জনগণের গর্ভনিরোধক সামগ্রীর প্রাপ্যতার হারের দিক থেকে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে পাকিস্তানের অবস্থান সবার নিচে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত