,

মোসাদ্দেকের বীরত্বে আবাহনীর জয়

-Abahani-Winস্পোর্টস ডেস্ক : কাগজে-কলমে এবারের প্রিমিয়ার লিগের সেরা দল আবাহনীই। কিন্তু মাঠের লড়াইয়ে সেই ‘সেরা’ তকমার কোনো প্রতিফলনই ঘটাতে পারছে না আবাহনী। এখন পর্যন্ত ৮ ম্যাচের ৪টিতেই হেরে সুপার সিক্স যাত্রাটা তারা কঠিন করে তুলেছিল। আজ প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ম্যাচটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। দোলেশ্বরকে ৩ উইকেটে হারিয়ে সুপার সিক্সে ওঠার পথটা একটু সহজ করল তারা।
২৮ ওভারে ১৯১ রান তাড়া করেই আবাহনীর এই জয়। জয়ের নায়ক বলা যায় মোসাদ্দেক হোসেনকেই। ৬ নম্বরে ব্যাট করতে নেমে ৩৪ বলে ৫৩ রান করে আবাহনীকে জিতিয়েই মাঠ ছেড়েছেন মোসাদ্দেক। আইপিএল থেকে ফিরে সাকিব আল হাসানও কম যাননি। তাঁর ব্যাট থেকে এসেছে ৪০ বলে ৪৫ রান। এ ছাড়া নাজমুল হাসান শান্ত করেছেন ৩৯ রান। হাতে ৩ উইকেট রেখেই দোলেশ্বরের রান টপকে যায় আবাহনী (৭ উইকেটে ১৯৪)।
শেষ ওভারে আবাহনীর প্রয়োজন ছিল ১১ রান। ফরহাদ রেজার প্রথম ৩ বলে রান আসে মাত্র ১। আউট হয়ে ফেরেন মোহাম্মদ শাহজাদা। কিন্তু পরের ৩ বলে ১২ রান তুলে মোসাদ্দেকই দারুণ এক জয় এনে দেন আবাহনীকে। ফরহাদ রেজার পঞ্চম বলে ছয় আর ষষ্ঠ বলে চারের মার মারেন মোসাদ্দেক।
দোলেশ্বরের পক্ষে দারুণ বল করেছেন আল আমিন হোসেন ও ফরহাদ রেজা। দুজনই ২ উইকেট করে পেয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত দলকে জয় এনে দিতে পারেননি। পাশাপাশি নাসির হোসেন আর আল মেনারিয়া পেয়েছেন ১টি করে উইকেট।
প্রথমে ব্যাট করে প্রাইম দোলেশ্বর ২৮ ওভারের ম্যাচে রানের পাহাড়ই গড়ে তোলে। ১৯১ রানের সংগ্রহে সবচেয়ে বড় ভূমিকা ছিল নাসির হোসেনের। ৫৬ বলে ৪টি চার ও ২টি ছয়ে ৭২ রানের মারকুটে এক ইনিংস খেলেন নাসির। সানজামুল ইসলামও কম যাননি। তাঁর ব্যাট থেকে আসে ৪০ বলে ৪০ রান। পাশাপাশি রাকিবুল হাসান ২৫, রনি তালুকদার ১৮ আর জিয়াউর রহমানের ১৮ রানের তিনটি ছোট ইনিংসও আবাহনীকে চ্যালেঞ্জ জানিয়েছে দারুণভাবেই।
আইপিএল থেকে ফিরে নিজের প্রথম ম্যাচেই মোটামুটি ভালোই বোলিং করেছেন সাকিব আল হাসান। ৬ ওভার বোলিং করে ৩১ রানে ১টি উইকেট পেয়েছেন তিনি। তাসকিন ৫৩ রানে নিয়েছেন ২ উইকেট। এ ছাড়া সাকলাইন সজীব ১৬ রানে ১টি আর মোসাদ্দেক হোসেন ১২ রানে নিয়েছেন ১টি উইকেট।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে