বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনার সাবেক স্বৈরশাসকের ২০ বছরের জেল

 

আন্তর্জাতিক ডেস্ক :আর্জেন্টিনার সাবেক সামরিক শাসক রেয়ানালদো বিগনোনকে ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে দেশটির এক আদালত। বিচারে ‘অপারেশন কনডর’ এর মাধ্যমে বাম সমর্থিত দলের সদস্যদের গুম ও হত্যার অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর সাবেক ওই স্বৈরশাসককে এই সাজা দেয়া হয়।

ertrt-thumbnail

গত তিন বছর ধরে বিচার কার্যক্রম চলার পর শুক্রবার আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ারের একটি আদালত বিগনোনে এবং আরো ১৪ সামরিক কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করেন। অপারেশন কনোডর পরিচালিত হয়েছিল গত শতাব্দীর ৭০ দশকে। ওই সময় দেশ থেকে পালানো ভিন্নমতাবলম্বীদের খুঁজে বের করা ও হত্যা করতে ষড়যন্ত্র করেছিল আর্জেন্টিনা, উরুগুয়ে, ব্রাজিল, চিলি. প্যারাগুয়ে ও বলিভিয়ার সামরিক ও একনায়ক শাসকরা। বিশেষ করে, নতুন শত্রু মার্কসবাদী ভাবাদর্শ ছড়িয়ে পড়ার বিরুদ্ধে লড়াই করতে তারা জোট বাঁধে। গোপনে পরিচালিত এই অভিযানের মাধ্যমে ৩০ হাজারেরও বেশি লোককে গুম ও হত্যা করা হয়েছিল বলে বিবিসি জানিয়েছে। মানবতা বিরোধী অপারেশন কনডরের অভিযান শুরু হয়েছিল ১৯৭৫ সালে।

শুক্রবার ওই একই অপরাধে উরুগুয়ের সাবেক সেনা কর্মকর্তা কর্নেল মানুয়েল কোরডেরোকেও ২৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তিনি হচ্ছেন একমাত্র অ-আর্জেন্টাইন যাকে একই অপরাধে শাস্তি দেয়া হল। অপারেশন কনডরের সঙ্গে জড়িতদের বিচার শুরু হয়েছিল ২০১৩ সালে। মামলার অন্যতম পাঁচ বিবাদী ইতিমধ্যে মারা গেছেন। এদের মধ্যে আর্জেন্টিনার সামরিক জান্তার প্রধান জর্জ রাফায়েল ভিদেলাও রয়েছেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত