,

ফিলিপাইনে ক্রাইম রিপোর্টারকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক :ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এক ক্রাইম রিপোর্টারকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটিতে সংবাদিকদের হত্যার ঘটনার কোন বিচার না হওয়ায় এ তালিকা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।ফিলিপাইনের জাতীয় প্রেসক্লাব এক বিবৃতিতে জোনিয়েছে, নিহত সাংবাদিকের নাম আলেক্স বালকোবা। বয়স ৫৬। তিনি রাজধানী ম্যানিলার কেন্দ্রস্থলে তার পারিবারিক মালিকানাধীন একটি ঘড়ি মেরামতের দোকানের বাইরে শুক্রবার রাতে হামলার শিকার হন।

2016_05_28_14_05_42_QEw8YVHurjD0RumyPqX0I0I0anBONO_original

 

ক্লাবের প্রেসিডেন্ট পল গুটিরেজ জানান, পিপলস ব্রিগেডা ট্যাবলয়েডের সাংবাদিক বালকোবার ওপর এ হামলা চালানো হয়। ২০১০ সাল থেকে ফিলিপাইনে এ ধরণের হামলার ঘটনায় ৩০ জনেরও বেশী সাংবাদিক নিহত হয়েছে। আর এসব ঘটনায় এখন পর্যন্ত কোন সন্দেহভাজনকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়নি।

 

 

গুটিরেজ বলেন, ‘দেশে দায়মুক্তির সংস্কৃতির কারণেই এ ধরণের অপরাধ ঘটছে। কর্তৃপক্ষের বারবার অঙ্গীকার সত্ত্বেও তারা এখন পর্যন্ত এটি কোন সমাধান করতে পারেনি।’ তিনি আরো জানান, বালকোবাকে গুলি করার পর একটি মটরসাইকেলে করে দুই বন্দুকধারী পালিয়ে যায়। সহকর্মী সাংবাদিকরা বালকোবাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানকার দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ম্যানিলা পুলিশ বালকোবার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। তারা এব্যাপারে বিস্তারিত আর কিছু জানায়নি। তবে প্রেসক্লাবের প্রেসিডেন্ট গুটিরেজ আরো জানিয়েছেন, পুলিশ তাকে এই মর্মে আশ্বস্ত করেছে যে তারা এ হত্যার ঘটনা তদন্ত করবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে