বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবিশ্বাস্য, ছক্কা কেটে এক বানালেন বেন কাটিং(ভিডিও)

photo-1464425462স্পোর্টস ডেস্ক : ম্যাচের প্রথম ইনিংসের ১৫তম ওভারের খেলা চলছিল তখন। সানরাইজার্স হায়দরাবাদের বোলার বারিন্দর স্রানের দ্বিতীয় বলটি শট সাইড দিয়ে উড়িয়ে মারেন গুজরাট লায়ন্সের ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ। সবাই ধরেই নিয়েছেন নিশ্চিতভাবে ছক্কাই হচ্ছে।

কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গতকাল শুক্রবারের এই ম্যাচে হায়দরাবাদের অস্ট্রেলীয় ফিল্ডার বেন কাটিং সবাইকে রীতিমতো বিস্মিত করছেন, সবাইকে অবাক করে দিয়ে একেবারে ছক্কা হতে যাওয়া বলটিকে এক রান বানিয়ে দিয়েছেন অসাধারণ দক্ষতায়।

একেবারেই পাখির মতো উড়ে গিয়ে, ছোঁ-মেরে বলটি ধরে মাঠে ভেতরে পাঠিয়ে দেন। পাশে আরেকজন ফিল্ডার থাকলে তা ক্যাচও হতে পারত।

মাঠে উপস্থিত দর্শকরা তো এমন ফিল্ডিং দেখে হতবাক। ধারাভাষ্যকারও অবাক হয়ে যান। তাঁরাও বলেছেন, ‘সত্যিই অবিশ্বাস্য ফিল্ডিং।’ আসলেও তাই, এমন ফিল্ডিং খুব কমই দেখা যায়।

অবশ্য তা ক্যাচ হলে আরো একটি নতুন মাত্র যোগ হতো। ঠিক সেই সময় আশপাশে কোনো ফিল্ডার না থাকায় এক রান নিতে পেরেছেন ব্যাটসম্যান ফিঞ্চ।

তবু যতটুকু হয়েছে তাই বা কম কি? সে জন্যই ম্যাচের সেরা ফিল্ডারের পুরস্কার দেওয়া হয়েছে কাটিংকে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত