,

সিমলা উত্তেজনা ছড়াবেন ‘নিষিদ্ধ প্রেমের গল্পে’ (ভিডিও)

shimlaবিনোদন প্রতিবেদক : ‘ম্যাডাম ফুলি’ ছবির মাধ্যমে ঢাকাই ছবির নায়িকা হিসেবে আলোচনায় আসেন সিমলা। তারপর বেশ কয়েকটি সফল ছবি উপহার দেন তিনি। মাঝে অশ্লীলতার গড্ডালিকায় গা ভাসিয়ে তিনিও বিতর্কিত নায়িকাদের কাতারে পড়ে যান। এরপর থেকেই উল্টো দিকে চলতে থাকে তার চলচ্চিত্র ক্যারিয়ার। ধীরে ধীরে হাত থেকে ফসকে যেতে থাকে সিনেমা। এক পর্যায়ে একেবারেই বেকারই হয়ে পড়েন এ নায়িকা।

চলচ্চিত্র, বিজ্ঞাপন এবং নাটক কোনো জায়গাতেই তার উপস্থিতি দেখা যায়নি। এবার হয়তো সুদিন ফিরছে এ নায়িকার। হারিয়ে যাওয়া সেই সিমলা আবার ফিরছেন চলচ্চিত্রে।

সিমলা অভিনীত নতুন সিনেমা ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ শিগগিরই সেন্সর বোর্ডে জমা পড়বে বলে জানা গেছে। ছবির ট্রেইলার ইতিমধ্যেই ইউটিউবে মুক্তি পেয়েছে। ট্রেইলরে বেশ অন্তরঙ্গ দৃশ্যে দেখা যায় সিমলাকে।

সম্প্রতি বিদেশ থেকে ফিরে ফের ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। চলচ্চিত্রটিতে সিমলার বিপরীতে অভিনয় করছেন হুমায়ূন আহমেদের ‘ঘেঁটুপুত্র কমলা’ ছবিতে অভিনয় করে পরিচিতি পাওয়া মামুন। ৩০ বছর বয়সী নারীর সঙ্গে ১৮ বছরের একটি ছেলের প্রেমে জড়িয়ে পড়ার কাহিনী নিয়ে তরুণ নির্মাতা রুবেল আনুশ নির্মাণ করছেন সিনেমাটি।

ছবিটির নির্মাতা জানালেন, শুধু গানের শুটিংই বাকি আছে। এ মাসের মধ্যেই শেষ করতে পারলে দুইমাসের মধ্যে পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে ফেলবো। কুরবানীর ঈদে ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

সিনেমায় শিমলা ও মামুন ছাড়াও অভিনয় করছেন আবুল হায়াত, পুলক, বাপ্পী, লাবণী, সাদিয়া, আলিফ, মুসা, টুটুল চৌধুরী, আফরিন প্রমুখ।

https://youtu.be/mE7yji0EB4o

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে