বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটি বউ হয়ে শ্বশুরবাড়িতে মাহি

Mahiবিনোদন প্রতিবেদক : না, কোন শুটিংয়ে নয়, বউ হয়ে সিলেট এলেন জনপ্রিয় চিত্র নায়িকা মাহিয়া মাহি। শুক্রবার দুপুর আড়াইটার দিকে দক্ষিণ সুরমা উপজেলার কদমতলী এলাকায় ‘স্বর্ণশিখা’ বাড়িতে বউ হয়ে প্রথম পা পড়লো মাহির। এ তথ্য বাংলামেইলকে নিশ্চিত করেছেন মাহির শ্বশুর আব্দুল মান্নান।

আজ সকালে মাহি ও অপু বিমান যোগে সিলেট এসে পৌঁছান। এদিকে, মাহমুদ পারভেজ অপু বাংলামেইলকে বলেন, ‘আমরা কিছুক্ষণ আগেই বাড়িতে এসেছি।’

এর আগে গত মঙ্গলবার রাতে ঢাকায় গায়ে হদুল অনুষ্ঠান সম্পন্ন হয়। পরদিন বুধবার সিলেটি ছেলে অপুর সঙ্গে বিয়ের পিড়িতে বসেন মাহি। পারিবারিক সূত্রে জানা যায়, আগামী ২৪ জুলাই সিলেটে মাহির বিবাহোত্তর সংবর্ধনা হবে।

এদিকে, সিলেট নগরীর ২৬ নং ওয়ার্ডের কদমতলি (মুমিনখলা) এলাকার ‘স্বর্ণশিখা’ (অপুর বাড়ি) বাড়িতে গিয়ে দেখা গেছে, তাদের বাড়ির অবস্থা এখনো প্রায় জমিদার বাড়ির মতো। বাড়িতে কোন সীমানা প্রাচীর না থাকলে বিভিন্ন প্রকাশ ফলজ ও বনজ গাছ আর বাঁশে বাড়িটি বেষ্টনি দিয়ে রেখেছে।

মাহির স্বামী মাহমুদ পারভেজ অপু পেশায় ব্যবসায়ী হলেও তিনি রাজনৈতিক পরিবারের সন্তান।

অপুর দাদা আবদুল হামিদ ছিলেন সিলেটের বিশিষ্ট রাজনৈতিক নেতা। সিলেটের প্রভাবশালী রাজনীতিবিদর শীর্ষ সারিতেই ছিল আবদুল হামিদের নাম। তবে সিলেটের গণ্ডি পেরিয়ে আবদুল হামিদ জাতীয় পর্যায়েও নিজের রাজনৈতিক প্রজ্ঞার স্বাক্ষর রেখেছিলেন। গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন আবদুল হামিদ। আর সেই আব্দুল হামিদের ছেলে হলেন মাহমুদ পারভেজ অপু’র বাবা আব্দুল মান্নান। তিনি বাবা মতো এতোটা সুনাম অর্জন না করতে পারলেও ধরে রেখেছেন বাবা রেখে যাওয়া সম্পত্তির হাল। তিনি দেশের শীর্ষস্থানীয় একজন কয়লা আমদানিকারক।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত