বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আক্ষেপ নিয়েই দেশে ফিরলেন সাকিব

full_1977433740_1440693806স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবার খুব একটা সাফল্য পাননি সাকিব আল হাসান। ১০ ম্যাচ খেলে ব্যাট হাতে ১১৪ রান করেছেন। আর বল হাতে পাঁচ উইকেট নিয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। শুধু সাকিবই ব্যর্থ হয়েছেন তা নয়, তাঁর দল কলকাতা নাইট রাইডার্স ফাইনালে উঠতে পারেনি। প্লে-অফে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে বিদায় নিয়েছে তারা।

ব্যক্তিগত ব্যর্থতা এবং দলের সাফল্য না পাওয়ার আক্ষেপ নিয়েই দেশে ফিরেছেন সাকিব। কলকাতা থেকে আজ শুক্রবার দুপুরে ঢাকায় এসে পৌঁছান তিনি।

এর আগে ২০১১ সালে সাকিব কলকাতায় প্রথম যোগ দেন। সেবার শিরোপা জিততে না পারলেও প্রথমবারের মতো প্লে-অফ খেলেছিল কলকাতা। আর ২০১২ সালে জিতেছিল প্রথম শিরোপা। ২০১৪ সালে দ্বিতীয়বারের মতো আইপিএলের শিরোপা জেতে তারা। দুবারই দলের শিরোপাজয়ের পেছনে যথেষ্টই অবদান ছিল সাকিবের। ফলে টানা ষষ্ঠবারের মতো কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে খেলেন এই বাঁহাতি অলরাউন্ডার।

২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত আইপিএলের ছয়টি আসরে ৪২টি ম্যাচ খেলে সাকিব করেছেন ৪৯৭ রান। বল হাতে নিয়েছেন ৪৩টি উইকেট। আর দুবার জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।

আইপিএলের ব্যস্ততা শেষ হতে না হতেই এবার সাকিবকে নেমে পড়তে হচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে। এবার তিনি আবাহনী লিমিটেডের হয়ে খেলবেন। শনিবার বিকেএসপিতে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে আবাহনী মুখোমুখি হবে। এই ম্যাচে মাঠে নামতে পারেন ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত